কাতার থেকে মধ্যপ্রাচ্যের কমান্ড সেন্টার সরিয়ে নিয়েছে আমেরিকা
https://parstoday.ir/bn/news/west_asia-i74092-কাতার_থেকে_মধ্যপ্রাচ্যের_কমান্ড_সেন্টার_সরিয়ে_নিয়েছে_আমেরিকা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে প্রচণ্ড উত্তেজনা মাঝেই কাতার থেকে মধ্যপ্রাচ্যের কমান্ড সেন্টার সরিয়ে নিয়েছে আমেরিকা। কমান্ড সেন্টারটি সরিয়ে নিয়ে আমেরিকার ক্যালিফোর্নিয়া নেয়া হয়েছে বলে মার্কিন প্রশাসন জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ৩০, ২০১৯ ১০:১৪ Asia/Dhaka
  • কাতারের আল-উদেইদ বিমানঘাঁটিতে মার্কিন বি-৫২ বোমারু বিমান (গত মে মাসের ছবি)
    কাতারের আল-উদেইদ বিমানঘাঁটিতে মার্কিন বি-৫২ বোমারু বিমান (গত মে মাসের ছবি)

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে প্রচণ্ড উত্তেজনা মাঝেই কাতার থেকে মধ্যপ্রাচ্যের কমান্ড সেন্টার সরিয়ে নিয়েছে আমেরিকা। কমান্ড সেন্টারটি সরিয়ে নিয়ে আমেরিকার ক্যালিফোর্নিয়া নেয়া হয়েছে বলে মার্কিন প্রশাসন জানিয়েছে।

অঘোষিতভাবে এই কমান্ড সেন্টার সরিয়ে নেয়া হলো এবং গত ১৩ বছরের মধ্যে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন কমান্ডার সেন্টার সরিয়ে নেয়ার এটিই প্রথম ঘটনা। মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট এ খবর দিয়েছে এবং কমান্ড সেন্টার সরিয়ে নেয়ার বিষয়টি পর্যবেক্ষণ করার জন্য এ পত্রিকার প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

 মার্কিন সরকারের এই উদ্যোগের ফলে কাতারের আল-উদেইদ বিমানঘাঁটি শনিবার থেকে শূন্য পড়ে রয়েছে। কাতারের ঘাঁটি ছেড়ে মার্কিন সেনারা আমেরিকার সাউথ ক্যারোলাইনার এয়ারফোর্স বেইজে অবস্থান নিয়েছে। সাত হাজার কিলোমিটার দূর থেকে এখন তারা মার্কিন অপারেশনগুলো নিয়ন্ত্রণ করবে।

কাতারের আল-উদেইদ বিমানঘাঁটি (ফাইল ফটো)

মার্কিন সামরিক বাহিনীর ৬০৯তম অ্যান্ড স্পেস অপারেশন সেন্টারের কমান্ডার কর্নেল ফ্রেডেরিক কোলম্যান জানান, ইরান বহুবার বিভিন্ন সূত্রের মাধ্যমে ইঙ্গিত দিয়েছে যে, তারা কাতারের মার্কিন ঘাঁটিতে হামলা চালাবে। তিনি দাবি করেন, “সত্যি কথা বলতে কি দায়েশের বিরুদ্ধে যুদ্ধ অনেকটা কমে এসেছে এবং আমরা আফগানিস্তানের শান্তি প্রক্রিয়ায় সঙ্গে কাজ করছি। এছাড়া, গত কয়েক দশকের মধ্যে এখন মধ্যপ্রাচ্য অঞ্চলটি অনেকটাই স্থিতিশীল। সে কারণে আমরা বিমানঘাঁটি ছেড়ে দিয়েছি।”

২০১৫ সালে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর সই হওয়া পরমাণু সমঝোতা থেকে আমেরিকা নিজেকে প্রত্যাহার করে নেয়ার পর যখন মধ্যপ্রাচ্য অঞ্চলকে মারাত্মকভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে তখন মার্কিন সামরিক বাহিনীর কমান্ডার এই দাবি করলেন।#

পার্সটুডে/এসআইবি/৩০