বাগদাদের কারফিউ প্রত্যাহার; সহিংসতায় আমেরিকার হাত থাকার খবর
https://parstoday.ir/bn/news/west_asia-i74229-বাগদাদের_কারফিউ_প্রত্যাহার_সহিংসতায়_আমেরিকার_হাত_থাকার_খবর
ইরাকের রাজধানী বাগদাদে সহিংস বিক্ষোভ শান্ত হয়ে আসার পরিপ্রেক্ষিতে সেখান থেকে কারফিউ তুলে নিয়েছে সরকার। বার্তা সংস্থা রয়টার্স আজ (শনিবার) জানিয়েছে, রাজধানী বাগদাদে স্বাভাবিক যান চলাচল শুরু হয়েছে তবে রাস্তাগুলো এবং শহরের গুরুত্বপূর্ণ চত্বরগুলো তুলনামূলক শান্ত।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৫, ২০১৯ ১৫:২৭ Asia/Dhaka
  • পরস্থিতি স্বাভাবিক হয়ে আসায়  বাগদাদের কারফিউ তুলে নিয়েছে কর্তৃপক্ষ
    পরস্থিতি স্বাভাবিক হয়ে আসায় বাগদাদের কারফিউ তুলে নিয়েছে কর্তৃপক্ষ

ইরাকের রাজধানী বাগদাদে সহিংস বিক্ষোভ শান্ত হয়ে আসার পরিপ্রেক্ষিতে সেখান থেকে কারফিউ তুলে নিয়েছে সরকার। বার্তা সংস্থা রয়টার্স আজ (শনিবার) জানিয়েছে, রাজধানী বাগদাদে স্বাভাবিক যান চলাচল শুরু হয়েছে তবে রাস্তাগুলো এবং শহরের গুরুত্বপূর্ণ চত্বরগুলো তুলনামূলক শান্ত।

গত বৃহস্পতিবার ইরাকের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করেছিলেন। ইরাকের জাতীয় নিরাপত্তা পরিষদ ওইদিন জানিয়েছিল, দেশের নাগরিক ও সরকারি এবং বেসরকারি সম্পত্তি রক্ষার জন্য কারফিউ জারি করা হয়েছে।

এর আগে ইরাকজুড়ে বিশেষ করে রাজধানী বাগদাদের রাস্তায় সহিংস বিক্ষোভ করে একদল মানুষ। তাদের তাদের বিক্ষোভের অধিকার স্বীকার করলেও জাতীয় নিরাপত্তা পরিষদ বলেছে, এই ধরনের জীবন ও সম্পদহানির অধিকার বিক্ষোভকারীদের নেই।

ইরাকে সহিংস বিক্ষোভ

উস্কানিমূলক এসব সহিংস বিক্ষোভে বেশ কয়েক জন বিক্ষোভকারী ও নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। গতকাল ইরাকি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, অজ্ঞাত স্নাইপারের গুলিতে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য এবং দুজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।

এদিকে, আরব অঞ্চলের বিভিন্ন গণমাধ্যম খবর দিয়েছে যে, কথিত দুর্নীতি-বিরোধী বিক্ষোভের নামে আমেরিকা সহিংসতা সৃষ্টি করে ইরাকে মার্কিনপন্থি সরকার প্রতিষ্ঠার উসকানি দিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৫