ইসরাইল ও আরব দেশগুলোর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে চুক্তি: রিপোর্ট
-
ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী খালিদ বিন আহমেদ আলে খলিফা\\\\\\\\\\\\\\\'র সাক্ষাৎ (ফাইল ছবি)
ইহুদিবাদী ইসরাইল এবং কয়েকটি আরব দেশ দ্বিপক্ষীয় সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে একটি চুক্তিতে পৌঁছেছে। ফিলিস্তিনিদের ভাগ্যে কি ঘটবে সেদিকে খেয়াল না দিয়েই জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের অবকাশে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল গান্তজ এবং আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা চুক্তিতে উপনীত হন।
ফিলিস্তিনের একটি টেলিভিশন চ্যানেল এই খবর দিয়েছে। এই সমঝোতার পর এখন বিষয়টি নিয়ে আলোচনার জন্য দু'পক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠন করা হবে।
ইজরায়েলের মুখপাত্র জেরুসালেম পোস্টকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ফিলিস্তিনের চ্যানেল১২ নেটওয়ার্ক আরব ও ইসরাইলের মধ্যকার সম্পর্ক নিয়ে যে খবর দিয়েছে তা সঠিক। ইজরাইলের মুখপাত্র বলছেন, দুপক্ষের মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠার জন্য উদ্যোগ নেয়া হয়েছে। এই পদক্ষেপের ফলে ইসরাইল এবং আরব দেশগুলোর মধ্যে শত্রুতাপূর্ণ সম্পর্ক কমে আসবে বলে মনে করা হচ্ছে।
গতমাসে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, তিনি নিউইয়র্কে এমনই কারো সঙ্গে বৈঠক করবেন যে দেশের সঙ্গে তেল আবিবের কোন সম্পর্ক নেই। তিনি দাবি করেন ইরানের হুমকি মোকাবেলার জন্য ইজরায়েল ও আরব রাষ্ট্রগুলোর এই সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।#
পার্সটুডে/এসআইবি/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।