আটক ৪ ইসরাইলি সেনার বিষয়ে ভিডিও বার্তা দিল হামাস
https://parstoday.ir/bn/news/west_asia-i74616-আটক_৪_ইসরাইলি_সেনার_বিষয়ে_ভিডিও_বার্তা_দিল_হামাস
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইয্যাদ্দিন কাস্সাম ব্রিগেডস চার ইসরাইলি সেনার বিষয়ে ভিডিও প্রকাশ করেছে। ভিডিও ফুটেজে ইহুদিবাদী ইসরাইলকে উদ্দেশ্য করে বলা হয়েছে, "তোমাদের সেনারা এখনও গাজাতেই রয়েছে।"
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২০, ২০১৯ ১১:৪৬ Asia/Dhaka
  • আটক ৪ ইসরাইলি সেনার বিষয়ে ভিডিও বার্তা দিল হামাস

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইয্যাদ্দিন কাস্সাম ব্রিগেডস চার ইসরাইলি সেনার বিষয়ে ভিডিও প্রকাশ করেছে। ভিডিও ফুটেজে ইহুদিবাদী ইসরাইলকে উদ্দেশ্য করে বলা হয়েছে, "তোমাদের সেনারা এখনও গাজাতেই রয়েছে।"

সেখানে আটক চার জনের ছবি যুক্ত করে আরবি ও হিব্রু ভাষায় তাদের সম্পর্কে তথ্যও দেওয়া হয়েছে।

ইয্যাদ্দিন কাস্সাম ব্রিগেডস'র ভিডিওতে আরও বলা হয়েছে, দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনি সংগ্রামীদের হাতে আটক সেনাদের মুক্তির জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না, বিষয়টি তার কাছে গুরুত্বই পাচ্ছে না। নেতানিয়াহু বন্দী বিনিময় চুক্তি করতেও আগ্রহী নয় বলে ভিডিও বার্তায় উল্লেখ করা হয়েছে।

হাযেম কাসেম

এ অবস্থায় হামাসের মুখপাত্র হাযেম কাসেম বলেছেন, ভিডিওতে এই বার্তায় দেওয়া হয়েছে যে ইসরাইলের হাতে বন্দী বীর ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়েই কেবল এসব দখলদার সেনা মুক্তি পেতে পারে। তিনি আটক ইসরাইলি সেনাদের পরিবারকে এ বিষয়ে দখলদার মন্ত্রিসভার ওপর চাপ বাড়ানোর পরামর্শ দিয়েছেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।