লিবিয়ার একটি গুরুত্বপূর্ণ নগরী থেকে হটিয়ে দেয়া হলো সন্ত্রাসীগোষ্ঠী দায়েশকে
এপ্রিল ২২, ২০১৬ ১৫:১৩ Asia/Dhaka
লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রতি অনুগত বাহিনী পূর্বাঞ্চলীয় গুরুত্বপূর্ণ নগরী দেরনা থেকে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশকে হঠিয়ে দিয়েছে। সন্ত্রাসীরা তাদের প্রধান ঘাটি সিত্রের দিকে ভেগে গেছে বলে জানা গেছে।
দেরনা’র ওমর মোখতার নিরাপত্তা অভিযান কক্ষের মুখপাত্র আবদেলকরিম সাবরা বলেন, ৩২টি গাড়িতে করে দায়েশ সদস্যরা পালিয়ে গেছে। তাদের নেতা আবুবকর আল বাগদাদির নির্দেশে দেরনা’র দক্ষিণে পালিয়ে গেছে বলে জানান তিনি।
পালিয়ে যাওয়ার পথে দায়েশ সদস্যরা একটি কৌশলগত এলাকার পেট্রোল কেন্দ্র বোমা দিয়ে উড়িয়ে দিয়েছে বলেও জানান তিনি। আজদাবিয়া, সিত্রে এমনকি মিশরের যাওয়ার পথে এ পেট্রোল কেন্দ্র্টি অবস্থিত।#
মূসা রেজা/২২
ট্যাগ