সিরিয়ার অনুমতি ছাড়া সেদেশে থাকতে পারবে না তুর্কি সেনারা: রাশিয়া
-
দিমিত্রি পেসকভ
রুশ প্রেসিডেন্টের দপ্তরেরর মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, সিরিয়ার সরকার অনুমতি না দিলে সেদেশে অবস্থান করতে পারবে না তুর্কি বাহিনী।
তিনি আজ (মঙ্গলবার) আরও বলেছেন, সিরিয়ার সরকারই কেবল তুর্কি সেনাদের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার অধিকার রাখে। রুশ বাহিনীর এ ক্ষেত্রে করার কিছুই নেই।
পেসকভ বলেন, জার্মান প্রতিরক্ষামন্ত্রী তুরস্ক-সিরিয়া সীমান্তে আন্তর্জাতিক বাহিনীর তত্ত্বাবধানে একটি নিরাপদ অঞ্চল গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন। এটি একটি নয়া আইডিয়া। এই প্রস্তাবকে ভালোভাবে বিচার-বিশ্লেষণ করতে হবে।
দু্ত সপ্তাহ আগে তুরস্কের সেনাবাহিনী সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দিদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। তবে বর্তমানে পাঁচ দিনের যুদ্ধবিরতি চলছে। আর কয়েক ঘণ্টা পরই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হবে। সিরিয়া প্রথম থেকেই বলে আসছে তুর্কিদের অভিযান সরাসরি আগ্রাসন এবং এই আগ্রাসন মোকাবেলা করা হবে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।