তুরস্কের সেনাদের সঙ্গে সিরিয়ার বাহিনীর আবারো প্রচণ্ড সংঘর্ষ
https://parstoday.ir/bn/news/west_asia-i74883-তুরস্কের_সেনাদের_সঙ্গে_সিরিয়ার_বাহিনীর_আবারো_প্রচণ্ড_সংঘর্ষ
তুরস্কের সেনাদের সঙ্গে সিরিয়ার সরকারি বাহিনীর আবারো প্রচণ্ড সংঘর্ষ হয়েছে। সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশের রাস আল-আইন শহরের কাছে ওই সংঘর্ষ হয়। তুর্কি সেনাদের হামলায় সিরিয়ার সাত সেনা নিহত হওয়ার একদিন পর এ সংঘর্ষ হলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ৩১, ২০১৯ ০৩:২৪ Asia/Dhaka
  • হাসাকা প্রদেশের সীমান্তে মোতায়েন সিরিয়ার সেনা
    হাসাকা প্রদেশের সীমান্তে মোতায়েন সিরিয়ার সেনা

তুরস্কের সেনাদের সঙ্গে সিরিয়ার সরকারি বাহিনীর আবারো প্রচণ্ড সংঘর্ষ হয়েছে। সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশের রাস আল-আইন শহরের কাছে ওই সংঘর্ষ হয়। তুর্কি সেনাদের হামলায় সিরিয়ার সাত সেনা নিহত হওয়ার একদিন পর এ সংঘর্ষ হলো।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, গতকাল বিকেলে আল-আইন শহরের কাছে তেল আল-ওয়ার্দ গ্রামে এ সংঘর্ষ হয়। তবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায় নি।

সানা জানিয়েছে, রাস আল-আইন শহরের কাছে মাহমুদিয়া এবং দারবু এলাকা দখল করেছে তুরস্কের সামরিক বাহিনী এবং তাদের সমর্থিত সিরিয়ার বিদ্রোহী গেরিলারা। তুর্কি বাহিনীর এ আগ্রাসনে তেল আল-ওয়ার্দ এলাকা থেকে লোকজন প্রাণ ভয়ে পালিয়ে যাচ্ছে।  

এর আগে ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মঙ্গলবার জানিয়েছিল, তুরস্কের সামরিক বাহিনীর সঙ্গে সংঘর্ষে সিরিয়ার সাত সেনা নিহত এবং ১৪ জন আহত হয়েছে। ওই সংঘর্ষে তুর্কি বাহিনীকে সহযোগিতা করে সিরিয়ার বিদ্রোহী গেরিলারা।#

পার্সটুডে/এসআইবি/৩১