ইরাকি বিমান বাহিনী দায়েশের তেলবহর ধ্বংস করেছে
https://parstoday.ir/bn/news/west_asia-i7528-ইরাকি_বিমান_বাহিনী_দায়েশের_তেলবহর_ধ্বংস_করেছে
ইরাকের বিমান বাহিনী তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের একটি তেলবহর ধ্বংস করে দিয়েছে। ইরাকের উত্তরাঞ্চলীয় প্রদেশ নিনেভাতে এ তেলবহর ধ্বংস করে দেয়া হয় এবং এতে সন্ত্রাসীগোষ্ঠীর তেল পাচার বাণিজ্যের ওপর আঘাত হানা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৩, ২০১৬ ০৭:২৭ Asia/Dhaka
  • ইরাকি বিমান বাহিনী দায়েশের তেলবহর ধ্বংস করেছে

ইরাকের বিমান বাহিনী তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের একটি তেলবহর ধ্বংস করে দিয়েছে। ইরাকের উত্তরাঞ্চলীয় প্রদেশ নিনেভাতে এ তেলবহর ধ্বংস করে দেয়া হয় এবং এতে সন্ত্রাসীগোষ্ঠীর তেল পাচার বাণিজ্যের ওপর আঘাত হানা হয়েছে।

বহরে অপরিশোধিত জ্বালানি তেলবাহী ২০ ট্যাংকার ছিল বলে জানিয়েছে আরবি ভাষী নিউজ ওয়েবসাইট আল –সুমারিয়া। নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ খবর দেয়া হয়েছে।

ইরাকি বিমান হামলায় গোটা বহর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং বহরের গাড়িগুলোতে আগুন ধরে যায়। হামলায় অন্তত আট সন্ত্রাসী নিহত এবং সম সংখ্যক আহত হয়েছে।

সোমবার আইএইচএস কনফ্লিক্ট মনিটর বলেছে, তেলপাচার থেকে ৪৩ শতাংশ অর্থ আয় করে দায়েশ। বাকি অর্থ নির্যাতনমূলক কর, সম্পত্তি জবর দখল, মাদক পাচার, পণবন্দি আটকের মাধ্যমে আয় করে থাকে।#

মূসা রেজা/২৩