বাগদাদি হত্যা ইস্যুতে ধন্যবাদ দিয়ে ট্রাম্প মস্করা করেছেন: বাশার আসাদ
-
বাশার আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ বলেছেন, সন্ত্রাসী গোষ্ঠী আইএস বা দায়েশের প্রধান আবু বকর আল বাগদাদিকে হত্যার ঘটনায় সিরিয়ার সরকারকে ধন্যবাদ জানিয়ে ঠাট্টা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফরাসি সাপ্তাহিক পত্রিকা 'প্যারিস ম্যাচ'-কে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
বাগদাদি হত্যায় সহযোগিতার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সবচেয়ে বড় প্রশ্ন হলো আসলেই কি আবু বকর আল বাগদাদিকে হত্যা করা হয়েছে। এটা আমেরিকার তৈরি কোনো চমৎকার কমেডি ছিল কিনা। সিরিয়ার সরকার বাগদাদি সম্পর্কে কোনো তথ্য আমেরিকাকে দিয়েছিল কিনা জানতে চাইলে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাগদাদি হত্যার ঘটনায় সিরিয়ার সম্পৃক্ততার দাবি হাস্যকর।
গত অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ইদলিবে অভিযান চালিয়ে আইএস প্রধান আবু বকর আল বাগদাদিকে হত্যার দাবি করেন। তবে তার মৃতদেহের ছবি প্রকাশ করা হয় নি। অন্য কোনো প্রমাণও বিশ্বের সামনে উপস্থাপন করা হয় নি।#
পার্সটুডে/এসএ/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।