ইয়েমেনে সৌদি অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংস; ২ পাইলট নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i75549-ইয়েমেনে_সৌদি_অ্যাপাচি_হেলিকপ্টার_ধ্বংস_২_পাইলট_নিহত
সৌদি আরবের একটি অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংস করেছে ইয়েমেন। ক্ষেপণাস্ত্রের সাহায্যে এটি ধ্বংস করা হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৯, ২০১৯ ১২:০৫ Asia/Dhaka
  • ইয়েমেনে সৌদি অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংস; ২ পাইলট নিহত

সৌদি আরবের একটি অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংস করেছে ইয়েমেন। ক্ষেপণাস্ত্রের সাহায্যে এটি ধ্বংস করা হয়।

ইয়েমেনের সেনাবাহিনীর একজন মুখপাত্র এ প্রসঙ্গে বলেছেন, আজ (শুক্রবার) সকালে সীমান্তবর্তী এলাকায় সৌদি আরবের একটি হেলিকপ্টার ধ্বংস হয়েছে। এটি ইয়েমেনিদের বিরুদ্ধে অভিযানের জন্য এসেছিল। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ায় এর দুই পাইলট নিহত হয়েছে।

তিনি আরও বলেছেন, ইয়েমেনের আকাশ শত্রুমুক্ত রাখতে সব ধরণের অপতৎপরতা নস্যাৎ করা হবে। হেলিকপ্টারটি সৌদি আরবের আসির এলাকায় গিয়ে পড়েছে বলে আল-আহাদ নামের একটি সংবাদ মাধ্যম জানিয়েছে।

২০১৫ সালের মার্চ মাস থেকে দারিদ্রপীড়িত ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ। এর ফলে এ পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছে। ইয়েমেনের আনসারুল্লাহ সমর্থিত সেনাবাহিনীও সৌদি আগ্রাসন বন্ধে পাল্টা জবাব দিয়ে যাচ্ছে।#

পার্সটুডে/এসএ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।