লেবাননের ড্রোন ইসরাইলের আকাশসীমায় প্রবেশ করেছে: ইহুদিবাদী বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i75572-লেবাননের_ড্রোন_ইসরাইলের_আকাশসীমায়_প্রবেশ_করেছে_ইহুদিবাদী_বাহিনী
ইহুদিবাদী ইসরাইলি সেনাবাহিনী বলেছে, লেবাননের একটি পাইলটবিহীন বিমান বা ড্রোন ইসরাইলি আকাশসীমায় প্রবেশ করে আবার লেবাননের দিকে ফিরে গেছে। তবে ড্রোনটি ইসরাইলি আকাশসীমায় প্রবেশ করার পর কতক্ষণ অবস্থান করেছে তা জানাতে পারেনি ওই বাহিনী। ইসরাইলি বাহিনী বলেছে, তারা বিষয়টি তদন্ত করে দেখছে। ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভি এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ৩০, ২০১৯ ১১:১৫ Asia/Dhaka
  • ফাইল ছবি
    ফাইল ছবি

ইহুদিবাদী ইসরাইলি সেনাবাহিনী বলেছে, লেবাননের একটি পাইলটবিহীন বিমান বা ড্রোন ইসরাইলি আকাশসীমায় প্রবেশ করে আবার লেবাননের দিকে ফিরে গেছে। তবে ড্রোনটি ইসরাইলি আকাশসীমায় প্রবেশ করার পর কতক্ষণ অবস্থান করেছে তা জানাতে পারেনি ওই বাহিনী। ইসরাইলি বাহিনী বলেছে, তারা বিষয়টি তদন্ত করে দেখছে। ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভি এ খবর দিয়েছে।

এর আগে গতমাসে ইসরাইলি সেনাবাহিনী বলেছিল, তাদের একটি ড্রোন লেবাননের আকাশসীমায় অনুপ্রবেশ করার পর সেটি লক্ষ্য করে গুলি ছোঁড়ে আরব এই দেশটির সেনাবাহিনী। ইসরাইলি ড্রোনটি লেবাননের নাবাইতিয়া প্রদেশের আকাশসীমায় অনুপ্রবেশ করার পর ‘যথাযথ অস্ত্র’ দিয়ে সেটিকে গুলি করা হয়।

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে ইহুদিবাদী ইসরাইলের টানাপোড়েন যখন তুঙ্গে তখন এসব ঘটনা ঘটল।

গত ২৬ সেপ্টেম্বর রাতে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ অংশে হিজবুল্লাহর নিয়ন্ত্রিত এলাকায় দুটি ইসরাইলি ড্রোন বিধ্বস্ত হয়। হিজবুল্লাহ জানায়, ইহুদিবাদী ইসরাইলের পাঠানো প্রথম ড্রোনটি বৈরুতের দাহিয়ে এলাকায় সংগঠনটির মিডিয়া সেন্টারের ওপর ভেঙে পড়ে। ওই ড্রোন দিয়ে ইসরাইল লেবাননের মিডিয়া সেন্টারে আত্মঘাতী হামলা চালায় বলে হিজবুল্লাহ অভিযোগ করে। দ্বিতীয় ড্রোনটি ওই মিডিয়া সেন্টারের কাছাকাছি একটি এলাকার আকাশে বিধ্বস্ত হয়।#

পার্সটুডে/এমএমআই/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।