সৌদি অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংসের ভিডিও প্রকাশ করল ইয়েমেন
https://parstoday.ir/bn/news/west_asia-i75598-সৌদি_অ্যাপাচি_হেলিকপ্টার_ধ্বংসের_ভিডিও_প্রকাশ_করল_ইয়েমেন
সৌদি আরবের একটি অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংস করার ভিডিও প্রকাশ করেছে ইয়েমেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০১, ২০১৯ ০৭:৫৩ Asia/Dhaka

সৌদি আরবের একটি অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংস করার ভিডিও প্রকাশ করেছে ইয়েমেন।

শুক্রবার সকালে ইয়েমেনের সীমান্তবর্তী এলাকায় সৌদি আরবের এ হেলিকপ্টার ধ্বংস করা হয় । ইয়েমেন সেনাবাহিনীর এক মুখপাত্র সে সময়ে বলেছিলেন, এটি ইয়েমেনিদের বিরুদ্ধে অভিযানের জন্য এসেছিল। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ায় এর দুই পাইলট প্রাণ হারিয়েছে। ক্ষেপণাস্ত্রের সাহায্যে একে ধ্বংস করা হয় বলেও জানান তিনি।

ভিডিওতে দেখা যায়, ক্ষেপণাস্ত্র ছোড়ার পর তা সৌদি হেলিকপ্টারকে আঘাত হানায় ইয়েমেনের যোদ্ধারা সমবেত কণ্ঠে আল্লাহর শোকরগুজারি করেন। একই সাথে তারা ইসরাইল ধ্বংস হোক এবং আমেরিকা ধ্বংস হোক বলে বজ্রকন্ঠে শ্লোগান দিতে থাকেন।

পার্সটুডে/মূসা রেজা/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।