ইরাক থেকে সিরিয়ায় ঢুকেছে অস্ত্রভর্তি ২০ মার্কিন লরি
https://parstoday.ir/bn/news/west_asia-i75601-ইরাক_থেকে_সিরিয়ায়_ঢুকেছে_অস্ত্রভর্তি_২০_মার্কিন_লরি
ইরাক থেকে সামরিক সরঞ্জামভর্তি আরও ২০টি মার্কিন ট্রাক ও লরি সিরিয়ায় ঢুকেছে। সিরিয়ার টিভি চ্যানেল 'আস-সুরিয়া'  জানিয়েছে, ইরাক থেকে সীমান্ত পথে এসব ট্রাক সিরিয়ার হাসাকা প্রদেশে ঢুকেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০১, ২০১৯ ১১:৪৫ Asia/Dhaka
  • ইরাক থেকে সিরিয়ায় ঢুকেছে অস্ত্রভর্তি ২০ মার্কিন লরি

ইরাক থেকে সামরিক সরঞ্জামভর্তি আরও ২০টি মার্কিন ট্রাক ও লরি সিরিয়ায় ঢুকেছে। সিরিয়ার টিভি চ্যানেল 'আস-সুরিয়া'  জানিয়েছে, ইরাক থেকে সীমান্ত পথে এসব ট্রাক সিরিয়ার হাসাকা প্রদেশে ঢুকেছে।

এর কয়েক দিন আগেই মার্কিন সেনাবাহিনীর ৬০টি সামরিক গাড়ী ও লরি অস্ত্র নিয়ে আল-হাসাকা প্রদেশের তেল খনির অদূরে অবস্থান নিয়েছে। এর আগে এসব গাড়ী ও ট্রাককে ওই প্রদেশ থেকে সরিয়ে নিয়েছিল মার্কিন বাহিনী।

সিরিয়ার উত্তরাঞ্চলে তুর্কি হামলা শুরুর আগে বেশ কয়েকটি ঘাঁটি থেকে সেনা ও অস্ত্রশস্ত্র সরিয়ে নিয়েছিল আমেরিকা। কিছু সেনা ও অস্ত্রশস্ত্র তারা ইরাকে পাঠিয়ে দিয়েছিল বলে তখন খবর প্রকাশিত হয়েছিল।

গত কয়েক সপ্তাহে ওই সব সেনা ও সরঞ্জাম আগের অবস্থানে ফিরিয়ে আনা হয়েছে। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সিরিয়ার তেলের জন্য সেখানে তাদের কিছু সেনা মোতায়েন রাখা হবে।

সিরিয়ার তেল সম্পদের প্রায় ৯০ শতাংশই ফোরাত নদীর পূর্বাঞ্চলে অবিস্থত এবং এর আগে এই অঞ্চলটি জঙ্গিগোষ্ঠী দায়েশ (আইএস) নিয়ন্ত্রণ করতো। এখন ওই এলাকা মার্কিন সমর্থিত কুর্দি গেরিলাদের নিয়ন্ত্রণে রয়েছে। মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞরা বলছেন, সিরিয়ার তেল লুটের লক্ষ্যেই সেখানে অবৈধভাবে মার্কিন সেনা মোতায়েন রাখতে চান ডোনাল্ড ট্রাম্প।#

পার্সটুডে/এসএ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।