ইরাকের কিরকুক থেকে বাগদাদির ডেপুটি আবু খালদুন আটক
ইরাকে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের (আইএস) সাবেক প্রধান আবুবকর বাগদাদির ডেপুটি আবু খালদুনকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
ইরাকের সামরিক বাহিনীর গণসংযোগ বিভাগ গতকাল (মঙ্গলবার) শেষ বেলায় এক বিবৃতিতে জানিয়েছে, আবু খালদুনকে গতকালই ইরাকের উত্তরাঞ্চীয় কিরকুক প্রদেশের হুয়াইজা শহরের একটি বহুতল ভবন থেকে আটক করা হয়।
হুয়াইজা শহরে গিয়ে ধরা পড়ার ভয়ে ভয়ঙ্কর সন্ত্রাসী ইবনে খালদুন নিজের নাম পরিবর্তন করে শা’লান উবাইদ রেখেছিল। সে এক সময় ইরাকের উত্তরাঞ্চলীয় প্রদেশ সালাহউদ্দিনে দায়েশের কমান্ডারের দায়িত্ব পালন করেছে।
বাগদাদির নেতৃত্বে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ ২০১৪ সালের মাঝামাঝি সময়ে ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকা দখল করে নেয়। এ কাজে এই গোষ্ঠীকে সহযোগিতা করে আমেরিকা, সৌদি আরব, ইহুদিবাদী ইসরাইল।নিজেদের দখলীকৃত এলাকায় সে সময় মানুষ হত্যা, ধর্ষণ, ঘরবাড়ি ধ্বংসসহ নানা ধরনের ভয়াবহ অপরাধযজ্ঞ চালায়। উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ ইউরোপ, পশ্চিম এশিয়া ও আফ্রিকা মহাদেশেও বহু সন্ত্রাসী হামলা চালিয়েছে।#
পার্সটুডে/এমএমআই/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।