চীনে কয়লাখনিতে বিস্ফোরণ, ১৪ শ্রমিক নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i76002-চীনে_কয়লাখনিতে_বিস্ফোরণ_১৪_শ্রমিক_নিহত
চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কুইচো প্রদেশের একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৪ জন শ্রমিক নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় এখনো দুই শ্রমিক খনির ভেতরে আটকা পড়ে রয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৭, ২০১৯ ০৮:৩৮ Asia/Dhaka
  • খনিতে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে পাঠানো উদ্ধারকারী দল (১৯ নভেম্বরের ছবি)
    খনিতে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে পাঠানো উদ্ধারকারী দল (১৯ নভেম্বরের ছবি)

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কুইচো প্রদেশের একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৪ জন শ্রমিক নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় এখনো দুই শ্রমিক খনির ভেতরে আটকা পড়ে রয়েছেন।

আজ (মঙ্গলবার) সকালের দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের দেয়া খবর অনুযায়ী, খনি থেকে সাতজনকে উদ্ধার করা হয়েছে এবং আটকা পড়াদের উদ্ধারে জন্য কাজ অব্যাহত রয়েছে।

এর কয়েকদিন আগে চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে একটি কয়লাখনিতে বন্যায় পাঁচজন নিহত ও ১৩ জন আটকা পড়েছিল। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছিল, তখন ওই খনিতে ৩৪৭জন শ্রমিক কাজ করছিলেন।

গত মাসে চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশে অন্য এক কয়লাখনিতে বিস্ফোরণে অন্তত ১৫ শ্রমিক নিহত হয়েছেন। আইন অমান্য করে ওই খনিতে কর্মকাণ্ড পরিচালনা করতে গেলে এ বিস্ফোরণ হয় বলে জানা গেছে। চীনে প্রচুর পরিমাণে কয়লাখনি রয়েছে তবে এসব খনিতে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট দুর্বল।#

পার্সটুডে/এসআইবি/১৭