ইয়েমেনে সৌদি জোটের আরও একটি ড্রোন ধ্বংস
https://parstoday.ir/bn/news/west_asia-i76318-ইয়েমেনে_সৌদি_জোটের_আরও_একটি_ড্রোন_ধ্বংস
ইয়েমেনের সা’দা প্রদেশের রাযে জেলায় শত্রুদের আরও একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত হয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনীর আকাশ প্রতিরক্ষা ইউনিটের ক্ষেপণাস্ত্রের আঘাতে এটি ধ্বংস হয়েছে বলে আল-মাসিরা টিভি চ্যানেল জানিয়েছে।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
ডিসেম্বর ৩১, ২০১৯ ১০:৩০ Asia/Dhaka
  • ক্ষেপণাস্ত্রের আঘাতে পুড়ছে ড্রোন
    ক্ষেপণাস্ত্রের আঘাতে পুড়ছে ড্রোন

ইয়েমেনের সা’দা প্রদেশের রাযে জেলায় শত্রুদের আরও একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত হয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনীর আকাশ প্রতিরক্ষা ইউনিটের ক্ষেপণাস্ত্রের আঘাতে এটি ধ্বংস হয়েছে বলে আল-মাসিরা টিভি চ্যানেল জানিয়েছে।

গত কয়েক মাসে এ নিয়ে অন্তত নয়টি গোয়েন্দা ড্রোন ধ্বংস করেছে ইয়েমেনিরা। এক সপ্তাহেরও কম সময় আগে সৌদি আরবের নাজরানের সীমান্ত এলাকায় একটি গোয়েন্দা ড্রোনকে গুলি করে ভূপাতিত করা হয়।

এর আগে পহেলা ডিসেম্বর হাজ্জাহ প্রদেশের আকাশে ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয় আরেকটি ড্রোন। ওই ড্রোনটি চীনের তৈরি বলে জনপ্রিয় সংগঠন হুথি আনসারুল্লাহ জানিয়েছে।

ইয়েমেন হচ্ছে সৌদি আরবের দরিদ্র প্রতিবেশী দেশ। ২০১৫ সালের মার্চ থেকে সেখানে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন বাহিনী। এর ফলে এ পর্যন্ত অসংখ্য মানুষ হতাহত ও বাস্তুহারা হয়েছেন। এছাড়া দেশটির মৌলিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

ইয়েমেনি জনগণ সৌদি আরবের তাবেদার সরকারকে প্রত্যাখ্যান করার কারণে সেখানে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ।#

পার্সটুডে/এসএ/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।