দায়েশ সন্ত্রাসীদের মুফতি আটক; বহন করতে লাগলো ট্রাক
https://parstoday.ir/bn/news/west_asia-i76775-দায়েশ_সন্ত্রাসীদের_মুফতি_আটক_বহন_করতে_লাগলো_ট্রাক
উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের শীর্ষ পর্যায়ের নেতা শিফা আন-নিমাকে ইরাকের উত্তরাঞ্চলীয় শহর থেকে আটক করা হয়েছে। তবে আটকের পর ইরাকের সোয়াট বাহিনীর সদস্যরা এক রকমের বিপদে পড়েছিলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৭, ২০২০ ২১:৩১ Asia/Dhaka
  • মুফতি শিফা আন-নিমা
    মুফতি শিফা আন-নিমা

উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের শীর্ষ পর্যায়ের নেতা শিফা আন-নিমাকে ইরাকের উত্তরাঞ্চলীয় শহর থেকে আটক করা হয়েছে। তবে আটকের পর ইরাকের সোয়াট বাহিনীর সদস্যরা এক রকমের বিপদে পড়েছিলেন।

শিফা আন-নিমা যিনি আবু আব্দুল বারি নামেও পরিচিত তার ওজন এতটাই বেশী যে তাকে তার গোপন আস্তানা থেকে আটক করে নিয়ে যাওয়া মুশকিল হয়েছিল। ফলে ইরাকের সোয়াট সদস্যরা তাকে একটি ট্রাকে করে তার গোপন আস্তানা থেকে নিয়ে যান। বিষয়টি এরইমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিরাট হাস্যরসের সৃষ্টি করেছে।

সোয়াট সদস্যরা বলছেন, দায়েশের এই কথিত মুফতির ফতোয়া অনুসারে দায়েশ সন্ত্রাসীরা ইরাকের জোনা মসজিদ বা হযরত ইউনুস নবী মসজিদে বোমা হামলা চালিয়েছিল। ২০১৪ সালে উগ্র সন্ত্রাসীরা ইরাকের বিশাল এলাকা দখল করে নেয়ার পর মসজিদটি ধ্বংস করে।

এছাড়া, যেসব ধর্মীয় বিশেষজ্ঞ দায়েশের প্রতি আনুগত্য প্রকাশ করতে অস্বীকার করেন তাদেরকে হত্যার ফতোয়া দিতেন এই বিশালদেহী মুফতি। তার ওজন ১৩৬ কেজি বলে জানা গেছে।#

পার্সটুডে/এসআইবি/১৮