২ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরাইলি বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i77256-২_ফিলিস্তিনিকে_গুলি_করে_হত্যা_করল_ইসরাইলি_বাহিনী
দখলদার ইসরাইলি সেনারা গুলি করে দুই ফিলিস্তিনি তরুণকে হত্যা করেছে। লেবাননের আল-মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, আজ (বৃহস্পতিবার) বায়তুল মুকাদ্দাস শহরের বাব আল আসবাত এলাকায় ইসরাইলি সেনাদের গুলিতে শহীদ হয়েছেন এক ফিলিস্তিনি তরুণ।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ফেব্রুয়ারি ০৬, ২০২০ ১৫:৪১ Asia/Dhaka
  • এক শিশুকে ধরে নিয়ে যাচ্ছে ইসরাইলি সেনারা (ফাইল ফটো)
    এক শিশুকে ধরে নিয়ে যাচ্ছে ইসরাইলি সেনারা (ফাইল ফটো)

দখলদার ইসরাইলি সেনারা গুলি করে দুই ফিলিস্তিনি তরুণকে হত্যা করেছে। লেবাননের আল-মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, আজ (বৃহস্পতিবার) বায়তুল মুকাদ্দাস শহরের বাব আল আসবাত এলাকায় ইসরাইলি সেনাদের গুলিতে শহীদ হয়েছেন এক ফিলিস্তিনি তরুণ।

ইসরাইলি বাহিনী দাবি করেছে, শহীদ ওই তরুণ চাকু দিয়ে তাদের ওপর হামলার চেষ্টা চালিয়েছিল। এছাড়া পশ্চিম তীরের জেনিন শহরে ফিলিস্তিনি পুলিশ তারেক বাদওয়ানকেও গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনারা।

শহীদ এই পুলিশের বয়স ১৭ বছর। আজ সকাল থেকেই জেনিন শহরে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলি সেনাদের সংঘর্ষ চলছে।  

এদিকে, ইসরাইলি গণমাধ্যম খবর দিয়েছে, বায়তুল মুকাদ্দাস শহরে গাড়িচাপায় ১৪ দখলদার ইহুদিবাদী আহত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিন-বিরোধী পরিকল্পনা 'ডিল অব দ্যা সেঞ্চুরি' ঘোষণা করার পর উত্তেজনা বেড়েছে।#

পার্সটুডে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।