ইরান ও প্রতিরোধ সংগ্রামের সঙ্গে থাকলে বিজয় নিশ্চিত: হিজবুল্লাহ'র উপ-মহাসচিব
https://parstoday.ir/bn/news/west_asia-i77397-ইরান_ও_প্রতিরোধ_সংগ্রামের_সঙ্গে_থাকলে_বিজয়_নিশ্চিত_হিজবুল্লাহ'র_উপ_মহাসচিব
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ’র উপ-মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, যারাই ইসলামি ইরান ও ইসলামি প্রতিরোধ সংগ্রামের সঙ্গে থাকবে তারাই বিজয়ী হবে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের ৪১ তম বিপ্লব বার্ষিকী উপলক্ষে তিনি  একথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১২, ২০২০ ১০:৩০ Asia/Dhaka
  • শেইখ নায়িম কাসেম
    শেইখ নায়িম কাসেম

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ’র উপ-মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, যারাই ইসলামি ইরান ও ইসলামি প্রতিরোধ সংগ্রামের সঙ্গে থাকবে তারাই বিজয়ী হবে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের ৪১ তম বিপ্লব বার্ষিকী উপলক্ষে তিনি  একথা বলেন।

নাঈম কাসেম আরো বলেছেন, পশ্চিম এশিয়ায় বর্তমানে যে সমস্যা চলছে তার মূল কারণ হচ্ছে ইহুদিবাদী ইসরাইলের অস্তিত্ব। ইহুদিবাদী ইসরাইল শুধু ফিলিস্তিন ভূখণ্ড দখল করেছে তাই নয় বরং তারা এই দখলীকৃত ভূখণ্ডকে ব্যবহার করে পশ্চিম এশিয়া তথা গোটা মুসলিম বিশ্বে কর্তৃত্ব প্রতিষ্ঠা তথা দখলদারিত্ব প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, সশস্ত্র প্রতিরোধ সংগ্রামই হচ্ছে ফিলিস্তিন মুক্তির একমাত্র পথ। এর ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, আমরা যখন বলি যে, সশস্ত্র প্রতিরোধই সংগ্রাম একমাত্র পথ এর অর্থ হচ্ছে সশস্ত্র সংগ্রাম হচ্ছে এ ক্ষেত্রে মৌলিক ভিত্তি। তবে এর পাশাপাশি ফিলিস্তিনকে মুক্ত করার অন্যান্য প্রতিরোধমূলক পদ্ধতিও কার্যকর। সেগুলোও অব্যাহত রাখতে হবে।

হিজবুল্লাহ নেতা বলেন, ফিলিস্তিনের বীর জাতি মার্কিন যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রমূলক পরিকল্পনা ‘ডিল অফ দ্যা সেঞ্চুরি’-কে অঙ্কুরেই ব্যর্থ করে দিয়েছে।#

পার্সটুডে/এসএ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।