রাশিয়া ও সিরিয়ার জোরালো পদক্ষেপে চাপের মুখে মার্কিন সেনারা
https://parstoday.ir/bn/news/west_asia-i77493-রাশিয়া_ও_সিরিয়ার_জোরালো_পদক্ষেপে_চাপের_মুখে_মার্কিন_সেনারা
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে মার্কিন সেনাদের দখলদারিত্বের বিরুদ্ধে রাশিয়া ও সিরিয় সেনারা তাদের উপস্থিতি জোরদার করেছে। এতে ওই এলাকায় মোতায়েন মার্কিন সেনারা বড় রকমের চাপের মুখে পড়েছে। দৈনিক নিউইয়র্ক টাইমস এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৫, ২০২০ ১৭:৪৩ Asia/Dhaka
  • সিরিয়ার ক্ষুব্ধ লোকজনের হামলার শিকার হয় মার্কিন সেনা বহর ( সাম্প্রতিক ছবি)
    সিরিয়ার ক্ষুব্ধ লোকজনের হামলার শিকার হয় মার্কিন সেনা বহর ( সাম্প্রতিক ছবি)

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে মার্কিন সেনাদের দখলদারিত্বের বিরুদ্ধে রাশিয়া ও সিরিয় সেনারা তাদের উপস্থিতি জোরদার করেছে। এতে ওই এলাকায় মোতায়েন মার্কিন সেনারা বড় রকমের চাপের মুখে পড়েছে। দৈনিক নিউইয়র্ক টাইমস এ খবর দিয়েছে।

মার্কিন দৈনিকটি বলছে, আমেরিকার সামরিক ও কূটনৈতিক কর্মকর্তারা জানিয়েছেন, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে মার্কিন সেনাদের বিপরীতে নিজেদের সেনা বাড়াচ্ছে রাশিয়া ও সিরিয়া এবং রাশিয়া প্রায় সময়ই হেলিকপ্টার উড়িয়ে মার্কিন সেনাদের উপর বাড়তি চাপ সৃষ্টি করছে।

সিরিয়ায় মার্কিন সেনারা প্রায়ই বাধার মুখে পড়ছে

নিউইয়র্ক টাইমসের রিপোর্টে বলা হয়েছে, রাশিয়া ও সিরিয়ার সামরিক বাহিনীর ড্রোন এবং হেলিকপ্টার মার্কিন সেনাদের আধিপত্য নস্যাৎ করে দিয়েছে। রিপোর্টে দাবি করা হয়েছে, সিরিয়ার সেনাবাহিনীর পাশাপাশি রুশ সেনাদের উপস্থিতি মার্কিন সেনাদের জন্য বড় রকমের চ্যালেঞ্জ তৈরি করেছে যা ধীরে ধীরে মার্কিন সেনাদের উপস্থিতিকে দুর্বল করে দেবে।

মার্কিন সামরিক বাহিনীর গোয়েন্দা অপারেশন্স কমান্ড নেভি সিলের উপপ্রধান টিম জিম্যানস্কি বলেন, রাশিয়া ও সিরিয়া কার্যকরভাবে মার্কিন সেনাদের ওপর চাপ সৃষ্টি করতে সক্ষম হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৫