ফিলিস্তিনিদের সঙ্গে আর যুদ্ধে জড়াতে চাই না: ইসরাইলি যুদ্ধমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i77569-ফিলিস্তিনিদের_সঙ্গে_আর_যুদ্ধে_জড়াতে_চাই_না_ইসরাইলি_যুদ্ধমন্ত্রী
ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীদের সঙ্গে আর কোনো সংঘাতে জড়াতে চায় না ইহুদিবাদী ইসরাইল।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
ফেব্রুয়ারি ১৮, ২০২০ ১৮:২৫ Asia/Dhaka
  • ইসরাইলি যুদ্ধমন্ত্রী
    ইসরাইলি যুদ্ধমন্ত্রী

ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীদের সঙ্গে আর কোনো সংঘাতে জড়াতে চায় না ইহুদিবাদী ইসরাইল।

দখলদার যুদ্ধমন্ত্রী নাফতালি বেনেত বলেছেন, তারা সেনাদেরকে আর ফিলিস্তিনিদের সঙ্গে লড়াইয়ের মতো নারকীয় পরিস্থিতিতে ফেলতে চান না। ৫১ দিনের যুদ্ধের স্মৃতিচারণ করে তিনি এ কথা বলেন। 

২০১৪ সালের ৫১ দিনের যুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের ক্ষেপণাস্ত্র-বৃষ্টির কারণে যুদ্ধবিরতি করতে বাধ্য হয় ইহুদিবাদী ইসরাইল। এরপর ইসরাইলি সামরিক বিশেষজ্ঞরা প্রতিরোধ সংগঠনগুলোর শক্তি ও সক্ষমতার কথা স্বীকার করেছে। 

ইসরাইলি যুদ্ধমন্ত্রী আরও বলেছেন, তারা লেবাননের সঙ্গে তৃতীয় যুদ্ধ এড়ানোর বিষয়েও আন্তরিক। 
২০০৬ সালে ইসরাইলি বাহিনী ও লেবাননের হিজবুল্লাহর মধ্যে ৩৩ দিনের যুদ্ধে শোচনীয়ভাবে পরাজিত হয় দখলদারেরা। ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে তারা পিছু হটতে বাধ্য হয়।#

পার্সটুডে/এসএ/১৮  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।