ফিলিস্তিন থেকে ইহুদিবাদীদের বহিষ্কারের উৎসব পালন হবে দামেস্কে: ইরান
https://parstoday.ir/bn/news/west_asia-i77620-ফিলিস্তিন_থেকে_ইহুদিবাদীদের_বহিষ্কারের_উৎসব_পালন_হবে_দামেস্কে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, সিরিয়ার বৈধ সরকারের অনুরোধে তারা (ইরানিরা) সেদেশে গেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২০, ২০২০ ১৬:১৮ Asia/Dhaka
  • আলী শামখানি
    আলী শামখানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, সিরিয়ার বৈধ সরকারের অনুরোধে তারা (ইরানিরা) সেদেশে গেছেন।

তিনি আরও বলেছেন, সিরিয়ায় ইরানের দায়িত্ব শেষ হওয়ার আগেই এই অঞ্চলের মুসলমানেরা ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইহুদিবাদীদের বহিষ্কারের উৎসব দামেস্কে উদযাপন করবে। তিনি আজ (বৃহস্পতিবার) সকালে নিজের টুইটার পেজে তিনি এসব মন্তব্য করেন।

বাশার আসাদ

২০১১ সাল থেকে সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা উসকে দেওয়া হয়েছে। ইহুদিবাদী ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করতেই ইসলামের শত্রুরা সেখানকার বৈধ সরকারের বিরুদ্ধে সন্ত্রাসীদের লেলিয়ে দেয়। সিরিয়ার বাশার আসাদ সরকার প্রথম থেকেই ইসরাইল বিরোধী সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

সিরিয়ার সেনাবাহিনী ইরান ও রাশিয়ার সহযোগিতায় সন্ত্রাসীদের কবল থেকে অধিকাংশ ভূখণ্ড মুক্ত করতে সক্ষম হয়েছে।#

পার্সটুডে/এসএ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।