সিরিয়ায় ইসরাইলি হামলায় ২ ফিলিস্তিনি শহীদ
https://parstoday.ir/bn/news/west_asia-i77721-সিরিয়ায়_ইসরাইলি_হামলায়_২_ফিলিস্তিনি_শহীদ
সিরিয়ার দামেস্কে দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন ‘ইসলামি জিহাদ’-এর দুই সদস্য শহীদ হয়েছেন।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
ফেব্রুয়ারি ২৪, ২০২০ ২১:৪৯ Asia/Dhaka
  • কয়েক জন দখলদার সেনা
    কয়েক জন দখলদার সেনা

সিরিয়ার দামেস্কে দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন ‘ইসলামি জিহাদ’-এর দুই সদস্য শহীদ হয়েছেন।

ইসলামি জিহাদ আজ (সোমবার) এক বিবৃতিতে বলেছে, দখলদার ইসরাইল ফিলিস্তিন ভূখণ্ডের ভেতর প্রতিরোধ সংগ্রামীদের সঙ্গে লড়াইয়ে ব্যর্থ হয়ে এখন ভিন্ন দেশে হামলা চালাচ্ছে। এর মাধ্যমে দখলদার বাহিনীর দুর্বলতা স্পষ্ট হয়েছে। শহীদ দুই ফিলিস্তিনির নাম হচ্ছে সালিম আহমাদ সালিম এবং যিয়াদ আহমাদ মানসুর।

দখলদার বাহিনী গতরাতে জঙ্গিবিমান থেকে দামেস্কে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়ে। সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়।

বর্বর ইসরাইলি বাহিনী গাজার খান ইউনিসে এক ফিলিস্তিনিকে হত্যা করে মরদেহ বুলডোজার দিয়ে পিষে দেয়ার পর গতরাতে ইসরাইলে অন্তত ২০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসলামি জিহাদ। এরপরই গাজা ও সিরিয়ায় ইসলামি জিহাদের ওপর হামলা চালায় দখলদারেরা।

গাজার প্রতিরোধ সংগঠন ‘ইসলামি জিহাদ’ এর আগে এক বিবৃতিতে জানিয়েছে,শহীদদের রক্তের বদলা নেয়া হবে। হামাসের মুখপাত্র ফাওজি বারহুম গাজায় এক ফিলিস্তিনিকে নৃশংসভাবে হত্যার নিন্দা জানিয়ে বলেছেন, যাকে শহীদ করা হয়েছে তার হাতে কোনো অস্ত্র ছিল না। তাকে হত্যা করে জঘন্য অপরাধ করেছে ইসরাইলিরা।#

পার্সটুডে/এসএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।