সিরিয়ার ইদলিবে তুরস্কের আরো এক সেনা নিহত; আহত ৯
https://parstoday.ir/bn/news/west_asia-i77977-সিরিয়ার_ইদলিবে_তুরস্কের_আরো_এক_সেনা_নিহত_আহত_৯
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে তুরস্কের আরো এক সেনা নিহত এবং নয়জন আহত হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (বুধবার) এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৪, ২০২০ ১৩:৩০ Asia/Dhaka
  • নিহত এক তুর্কি সেনার জ্যাকেট
    নিহত এক তুর্কি সেনার জ্যাকেট

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে তুরস্কের আরো এক সেনা নিহত এবং নয়জন আহত হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (বুধবার) এ খবর দিয়েছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল এক হামলায় এসব হতাহতের ঘটনা ঘটেছে। সিরিয়ার ইদলিবে তুর্কি বাহিনী মূলত সেখানে তৎপর সন্ত্রাসীদের প্রতি সমর্থন দিয়ে সিরিয় সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত হয়েছে। সেখানে এ পর্যন্ত সিরিয়ার সেনাদের সঙ্গে সংঘর্ষে তুরস্কের ৫৭ সেনা নিহত হয়েছে।

সিরিয়ার যুদ্ধবিমান

তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো বলেছে যে, তাদের সেনা হতাহত হওয়ার পর সিরিয়ার সেনাদের ৮২টি অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

এর আগে গতকাল ইদলিব প্রদেশে তুরস্কের সামরিক বাহিনী সিরিয়ার একটি যুদ্ধবিমান ভূপাতিত করে। অবশ্য গতকাল সিরিয়ার সেনারা তুরস্কের একটি ড্রোন ভূপাতিত করেছে। ইদলিবে সন্ত্রাসীদের প্রতি তুরস্কের সমর্থনের কারণে সিরিয়া ও মিত্র যোদ্ধাদের অভিযান বাধাগ্রস্ত হচ্ছে। আশা করা হচ্ছে- ইদলিব মুক্ত হলে পুরো সিরিয়া সন্ত্রাসী মুক্ত হবে।#

পার্সটুডে/এসআইবি/৪