সৌদি আরবের আরও একটি ড্রোন ধ্বংস করল ইয়েমেন
https://parstoday.ir/bn/news/west_asia-i78044-সৌদি_আরবের_আরও_একটি_ড্রোন_ধ্বংস_করল_ইয়েমেন
ইয়েমেনে আরও একটি সৌদি গোয়েন্দা ড্রোন ভূপাতিত হয়েছে। ইয়েমেনের গণপ্রতিরোধ কমিটি ও সেনাবাহিনী এ খবর দিয়েছে।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
মার্চ ০৬, ২০২০ ১৭:৫০ Asia/Dhaka
  • সৌদি ড্রোন
    সৌদি ড্রোন

ইয়েমেনে আরও একটি সৌদি গোয়েন্দা ড্রোন ভূপাতিত হয়েছে। ইয়েমেনের গণপ্রতিরোধ কমিটি ও সেনাবাহিনী এ খবর দিয়েছে।

আজ (শুক্রবার) আল-মাসিরা টিভি চ্যানেল ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারির বরাত দিয়ে জানিয়েছে, জিযান প্রদেশের আকাশ থেকে গোয়েন্দা তৎপরতা চালাচ্ছিল সৌদি ড্রোন। এর ফলে জিযানের আকাশেই ড্রোনটিতে আঘাত হানা হয়। ইয়েমেনিদের আঘাতে ড্রোনটি ভূপাতিত হয়েছে।

এর আগে গত রোববার আল-হুদায়দা প্রদেশে একই ধরণের আরেকটি সৌদি গোয়েন্দা ড্রোন ধ্বংস করে ইয়েমেনিরা।

২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব ও তাদের কয়েকটি মিত্র দেশ। এর ফলে ইয়েমেনের হাজার হাজার বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছে। লাখ লাখ মানুষ আহত ও গৃহহীন হয়েছেন।

তবে আগ্রাসনের সামনে নিশ্চুপ বসে থাকেনি ইয়েমেনি জাতি। তারা প্রথমে স্বল্প শক্তি নিয়ে আগ্রাসনের পাল্টা জবাব দিতে শুরু করলেও এখন সামরিক শক্তি বেড়েছে এবং সৌদি আরবের গভীরেও আঘাত হানছে।#    

পার্সটুডে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।