অবশেষে নয়া প্রধানমন্ত্রী পেল ইরাক; মোস্তফা কাজেমি আস্থাভোটে জয়ী
https://parstoday.ir/bn/news/west_asia-i79658-অবশেষে_নয়া_প্রধানমন্ত্রী_পেল_ইরাক_মোস্তফা_কাজেমি_আস্থাভোটে_জয়ী
অবশেষে নয়া প্রধানমন্ত্রী পেল ইরাক। স্থানীয় সময় বুধবার রাত ১২টায় ইরাকের সংসদে অনুষ্ঠিত আস্থাভোটে মোস্তফা আল কাজেমি’র নেতৃত্বাধীন মন্ত্রিসভা জয়লাভ করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৭, ২০২০ ০২:২২ Asia/Dhaka
  • মোস্তফা কাজেমি
    মোস্তফা কাজেমি

অবশেষে নয়া প্রধানমন্ত্রী পেল ইরাক। স্থানীয় সময় বুধবার রাত ১২টায় ইরাকের সংসদে অনুষ্ঠিত আস্থাভোটে মোস্তফা আল কাজেমি’র নেতৃত্বাধীন মন্ত্রিসভা জয়লাভ করেছে।

এর ফলে সেদেশে প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে পাঁচ মাসের বেশি সময় ধরে চলা অচলাবস্থার অবসান হলো।

গতরাত ৯টায় আস্থাভোট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সংসদের বিভিন্ন গ্রুপের মধ্যে মতবিরোধের কারণে তা রাত ১২টায় পিছিয়ে যায়। গতরাতে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে ৩২৯ জন আইনপ্রণেতা উপস্থিত ছিলেন, এর মধ্যে ২৩৩ জন মোস্তফা কাজেমির মন্ত্রিসভাকে ভোট দিয়েছেন।

ইরাকি সংসদ

২০১৯ সালের ২৯ নভেম্বর আদিল আব্দুল মাহদি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পর গত কয়েক মাসে নয়া প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি দেখা দেয়। এই সময়ের মধ্যে কয়েকজন ব্যক্তিকে মন্ত্রিসভা গঠনের সুযোগ দেয়া হলেও শেষ পর্যন্ত তারা আস্থাভোটে পরাজিত হন।

এরপর গত ৯ এপ্রিল মোস্তফা আল কাজেমিকে মন্ত্রিসভা গঠনের দায়িত্ব দেওয়া হয়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় শলাপরামর্শের পর তিনি সংসদে মন্ত্রীদের তালিকা পেশ করেন।#

পার্সটুডে/এসএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।