শরণার্থী শিবিরে ১৪ বছরের ফিলিস্তিনি তরুণকে হত্যা করল ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i79845-শরণার্থী_শিবিরে_১৪_বছরের_ফিলিস্তিনি_তরুণকে_হত্যা_করল_ইসরাইল
জর্দান নদীর পশ্চিম তীরের আল-খলিল (হেব্রন) শহরে ইহুদিবাদী সেনাদের হামলায় ১৪ বছরের এক ফিলিস্তিনি তরুণ শহীদ হয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৩, ২০২০ ১১:৫৪ Asia/Dhaka
  • এক ফিলিস্তিনি শহীদের মৃতদেহ (ফাইল ফটো)
    এক ফিলিস্তিনি শহীদের মৃতদেহ (ফাইল ফটো)

জর্দান নদীর পশ্চিম তীরের আল-খলিল (হেব্রন) শহরে ইহুদিবাদী সেনাদের হামলায় ১৪ বছরের এক ফিলিস্তিনি তরুণ শহীদ হয়েছেন।

বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, আজ (বুধবার) ভোরে আল-খলিল শহরের দক্ষিণে আল-ফাওয়ার শরণার্থী শিবিরে দখলদারদের হামলায় ওই ফিলিস্তিনি তরুণ শহীদ ও অপর কয়েক জন আহত হয়েছে।

এর আগে গতরাতে পশ্চিম তীরের উত্তরে জেনিন শহরে ইসরাইলি সেনাদের হামলায় কয়েক জন ফিলিস্তিনি শাহাদাৎবরণ করেন।

এদিকে, ইসরাইলি কারাগারে চিকিৎসার অভাবে নুর জাবের আল বারগুসি নামের এক বন্দি শাহাদাৎবরণ করেছেন। ফিলিস্তিনে ওই শহীদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। অসুস্থ হওয়ার পরও জাবের আল বারগুসিকে উপযুক্ত চিকিৎসা দেওয়া হয় নি বলে ফিলিস্তিনিরা অভিযোগ করেছেন।#

পার্সটুডে/এসএ/১৩     

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।