'মার্কিন চাপ সত্ত্বেও ইরানই থাকবে ইরাকের জ্বালানির প্রধান উৎস’
https://parstoday.ir/bn/news/west_asia-i79959-'মার্কিন_চাপ_সত্ত্বেও_ইরানই_থাকবে_ইরাকের_জ্বালানির_প্রধান_উৎস’
ইরাকের সাবেক জ্বালানিমন্ত্রী বলেছেন, মার্কিন সরকারের পক্ষ থেকে চাপ ও নিষেধাজ্ঞা সত্ত্বেও আগামী কয়েকবছর সুবিধাজনক বিকল্প না পাওয়া পর্যন্ত ইরানই থাকবে ইরাকের জ্বালানির মূল উৎস।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৭, ২০২০ ০৯:০২ Asia/Dhaka
  • ইরানের একটি বিদ্যুৎকেন্দ্র
    ইরানের একটি বিদ্যুৎকেন্দ্র

ইরাকের সাবেক জ্বালানিমন্ত্রী বলেছেন, মার্কিন সরকারের পক্ষ থেকে চাপ ও নিষেধাজ্ঞা সত্ত্বেও আগামী কয়েকবছর সুবিধাজনক বিকল্প না পাওয়া পর্যন্ত ইরানই থাকবে ইরাকের জ্বালানির মূল উৎস।

লুয়াই আল-খতিব এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন। তিনি বলেন, “খোলামেলা কথা বললে এটি বলতে হবে যে, এখনো পর্যন্ত ইরানই আমাদের সামনে সবচেয়ে ভালো বিকল্প।”

ইরাকের জ্বালানি চাহিদা পূরণের জন্য আমেরিকা যখন সৌদি আরবসহ তার মিত্রদেরকে ইরাকের সামনে উপস্থাপন করছে তখন লুয়াই আল-খতিব এমন মন্তব্য করলেন।

এ প্রসঙ্গে ইরাকের সাবেক জ্বালানি মন্ত্রী বলেন, “ইরান থেকে নাকি সৌদি আরব থেকে জ্বালানি আসছে সেটি আমি গুরুত্বপূর্ণ বলে মনে করি না। আমার কাছে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে গ্যাসের তুলনামূলক দাম, কত দ্রুত সরবরাহ পাওয়া যাচ্ছে এবং সরবরাহকারী দেশ আমাদের চাহিদা পূরণ করতে পারছে কিনা।”

লুয়াই আল-খতিব বলেন, “আমাদের দেশকে গ্যাসের জন্য স্বয়ংসম্পূর্ণ হতে হলে অন্তত আরো চার বছর লাগবে।”#

পার্সটুডে/এসআইবি/১৭