ইসরাইল ও আমেরিকার সঙ্গে সম্পর্ক ছিন্নের কাজ শুরু হয়েছে: ফিলিস্তিনি প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i80073-ইসরাইল_ও_আমেরিকার_সঙ্গে_সম্পর্ক_ছিন্নের_কাজ_শুরু_হয়েছে_ফিলিস্তিনি_প্রধানমন্ত্রী
ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মাদ শাতাইয়াহ বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কাজ শুরু হয়ে গেছে।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
মে ২১, ২০২০ ১২:১৪ Asia/Dhaka
  • মোহাম্মাদ সাতাইয়াহ
    মোহাম্মাদ সাতাইয়াহ

ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মাদ শাতাইয়াহ বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কাজ শুরু হয়ে গেছে।

তিনি বুবধার রাতে আরও বলেছেন, স্বাশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস দখলদার ইসরাইল ও আমেরিকার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার যে ঘোষণা দিয়েছেন তা বাস্তবায়ন করা হবে এবং এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।  ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মঙ্গলবার আবারও দখলদার ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি ও বোঝাপড়া শেষ করার ঘোষণা দিয়েছেন।

একইসঙ্গে তিনি সব ধরণের সম্পর্কেরও ইতি টানার কথা বলেছেন। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নতুন করে ঘোষণা দেওয়ার পরপরই তার সরকারের প্রধানমন্ত্রী তা বাস্তবায়ন শুরুর কথা জানালেন। দখলকৃত পশ্চিম তীরের উপর ইসরাইলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার ঘোষণা দেওয়ার পরিকল্পনার প্রতিবাদে এই সিদ্ধান্ত নেন নেন মাহমুদ আব্বাস। 

গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিন বিরোধী ষড়যন্ত্র 'ডিল অব দ্যা সেঞ্চুরি' পেশ করেন। এর আওতায় তিনি বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেম শহরকে দখলদার ইসরাইলের অবিভক্ত রাজধানী হিসেবে ঘোষণা করেন। এছাড়া তিনি পশ্চিম তীরের উপরও ইসরাইলের সার্বভৌমত্বের স্বীকৃতি দেয়ার প্রস্তাবও করেন ট্রাম্প।#

পার্সটুডে/এসএ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।