করোনাভাইরাস: সৌদি আরব ও কাতারে আক্রান্তের সংখ্যা বাড়ছে, ঝুঁকিতে প্রবাসীরাও
https://parstoday.ir/bn/news/west_asia-i80626-করোনাভাইরাস_সৌদি_আরব_ও_কাতারে_আক্রান্তের_সংখ্যা_বাড়ছে_ঝুঁকিতে_প্রবাসীরাও
সৌদি আরবে আজ (শুক্রবার) নতুন করে করোনায় আক্রান্ত তিন হাজার ৯২১ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ১৯ হাজার ৯৪২ জনে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১২, ২০২০ ১৪:৪৩ Asia/Dhaka
  • করোনাভাইরাস: সৌদি আরব ও কাতারে আক্রান্তের সংখ্যা বাড়ছে, ঝুঁকিতে প্রবাসীরাও

সৌদি আরবে আজ (শুক্রবার) নতুন করে করোনায় আক্রান্ত তিন হাজার ৯২১ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ১৯ হাজার ৯৪২ জনে।

গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৩৬ জন। এর ফলে দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৮৯৩ জনের মৃত্যু হলো। এর মধ্যে ২৮৯ জন প্রবাসী বাংলাদেশি রয়েছেন বলে স্থানীয় সাংবাদিকেরা জানিয়েছেন।

এদিকে, কাতারে একদিনে নতুন করে এক হাজার ৫১৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। কাতারে এ পর্যন্ত ৭৬ হাজার ৫৮৮ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৩ হাজার ২৯৬ জন।

এছাড়া আজ করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তি মারা গেছে। এই নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৭০ জনে।#

পার্সটুডে/এএএসএসএ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।