ইসরাইলি প্রতিষ্ঠানের সঙ্গে আমিরাতের ৪২টি কোম্পানির চুক্তি সই
https://parstoday.ir/bn/news/west_asia-i81169-ইসরাইলি_প্রতিষ্ঠানের_সঙ্গে_আমিরাতের_৪২টি_কোম্পানির_চুক্তি_সই
ইহুদিবাদী ইসরাইলের কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের ৪২টি কোম্পানি সহযোগিতামূলক চুক্তি সই করেছে। দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাত ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার গোপন প্রচেষ্টা চালিয়ে আসছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুলাই ০৩, ২০২০ ১৬:২৯ Asia/Dhaka
  • দুবাইয়ের একটি দৃশ্য
    দুবাইয়ের একটি দৃশ্য

ইহুদিবাদী ইসরাইলের কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের ৪২টি কোম্পানি সহযোগিতামূলক চুক্তি সই করেছে। দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাত ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার গোপন প্রচেষ্টা চালিয়ে আসছে।

লন্ডন থেকে প্রকাশিত আল-কুদস আল-আরাবিয়া পত্রিকা এক প্রতিবেদনে জানিয়েছে, আমিরাতের ৪২টি কোম্পানি ইসরাইলের দু'টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে। করোনাভাইরাসের মহামারির মধ্যে এই ইস্যুকে ব্যবহার করে আমিরাত ইসরাইলের সঙ্গে চুক্তি করলো।

পত্রিকাটি জানিয়েছে, ইসরাইলের ইন্ডাস্ট্রিজ এবং রাফায়েল- এই দুটি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে। আমিরাত দাবি করছে- করোনাভাইরাসের মহমারি মোকাবেলার ক্ষেত্রে প্রযুক্তিগত সমাধানের জন্য ইসরাইলের দুটি প্রতিষ্ঠানের চুক্তি করা হয়েছে। ইসারাইলের এ দুটি কোম্পানি যুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত এবং তারা ইসরাইলকে সামরিক সরঞ্জাম এবং ক্ষেপণাস্ত্র সরবরাহ করে।

আমিরাতের সঙ্গে সহযোগিতার ঘোষণা দেন ইসরাইলের প্রধানমন্ত্রী

গত ২৬ জুন সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে যৌথভাবে ইসরাইলের সঙ্গে করোনাভাইরাস মোকাবেলায় উপকরণ তৈরির ঘোষণা দেয়। ওইদিনই ইসরাইলের গণমাধ্যম জানায়, সংযুক্ত আরব আমিরাত ইসরাইলকে করোনাভাইরাস শনাক্ত করার জন্য এক লাখ টেস্ট কিট দিয়েছে। এরপর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেন যে, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক না থাকলেও দেশটিকে করোনাভাইরাস মোকাবেলার ক্ষেত্রে সহযোগিতা করে যাবে তেল আবিব।#

পার্সটুডে/এসআইবি/৩