সম্পর্ক আরো বাড়ানোর উপায় নিয়ে ইরাকি প্রধানমন্ত্রীর সঙ্গে জারিফের বৈঠক
https://parstoday.ir/bn/news/west_asia-i81569-সম্পর্ক_আরো_বাড়ানোর_উপায়_নিয়ে_ইরাকি_প্রধানমন্ত্রীর_সঙ্গে_জারিফের_বৈঠক
ইরাক সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ আজ (রোববার) বাগদাদে সেদেশের প্রধানমন্ত্রী মোস্তাফা আল কাজেমির সঙ্গে বৈঠক করেছেন। তাদের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে মতবিনিময় হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৯, ২০২০ ১১:৪৭ Asia/Dhaka
  • মোহাম্মাদি জাওয়াদ জারিফ (বামে) ও মোস্তাফা আল কাজেমির (ডানে)
    মোহাম্মাদি জাওয়াদ জারিফ (বামে) ও মোস্তাফা আল কাজেমির (ডানে)

ইরাক সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ আজ (রোববার) বাগদাদে সেদেশের প্রধানমন্ত্রী মোস্তাফা আল কাজেমির সঙ্গে বৈঠক করেছেন। তাদের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে মতবিনিময় হয়েছে।

দুই দেশের মধ্যে আর কোন কোন ক্ষেত্রে সম্পর্ক জোরদার করা যায় তারা তা পর্যালোচনা করে দেখেছেন। এছাড়া তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও কথা বলেছেন। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বাগদাদে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেনের সঙ্গে বৈঠক করেন।

এরপর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী এক যৌথ সংবাদ সম্মেলনে সন্ত্রাসবাদ মোকাবেলায় সহযোগিতা অব্যাহত রাখার কথা বলেন। জারিফ বলেন, সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের মোকাবেলায় সদাপ্রস্তুত থাকতে হবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ আজ সকালে ইরাক সফরে গেছেন। রাজধানী বাগদাদে পৌঁছেই তিনি ইরানের কুদস ফোর্সের প্রধান শহীদ জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকি কমান্ডার আবু মাহদি আল মোহান্দেসসহ দুই দেশের ১০ সামরিক কর্মকর্তার শাহাদাতের স্থান পরিদর্শন করেন।

চলতি বছরের ৩ জানুয়ারি শুক্রবার ভোরে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলা চালিয়ে জেনারেল সোলাইমানিকে হত্যা করে সন্ত্রাসী ও দখলদার মার্কিন সেনারা। ওই হামলায় তার সঙ্গে শহীদ হন ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবি’র উপ প্রধান আবু মাহদি আল-মোহানদেস’সহ আরো নয় জন।#

 

পার্সটুডে/এসএ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।