জেনারেল সোলাইমানি হত্যাকাণ্ড: আমেরিকার বিরুদ্ধে যৌথভাবে মামলা করবে ইরাক ও ইরান
https://parstoday.ir/bn/news/west_asia-i81607-জেনারেল_সোলাইমানি_হত্যাকাণ্ড_আমেরিকার_বিরুদ্ধে_যৌথভাবে_মামলা_করবে_ইরাক_ও_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসকে হত্যার জন্য আমেরিকার বিরুদ্ধে ইরান এবং ইরাক যৌথভাবে মামলা করবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২১, ২০২০ ০৩:১৯ Asia/Dhaka
  • জেনারেল সোলাইমানি ও আবু মুহান্দিসের পোস্টার হাতে এক নারী
    জেনারেল সোলাইমানি ও আবু মুহান্দিসের পোস্টার হাতে এক নারী

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসকে হত্যার জন্য আমেরিকার বিরুদ্ধে ইরান এবং ইরাক যৌথভাবে মামলা করবে।

গতকাল (সোমবার) এক বিবৃতিতে ইরাকের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বলেছে, ইরাকের মাটিতে জেনারেল কাসেম সোলাইমানি এবং মুহান্দিসকে হত্যা করা ক্রিমিনাল অ্যাক্ট বা অপরাধমূলক কর্মকাণ্ড। এ বিষয়ে ইরানের বিচার বিভাগের সঙ্গে সমন্বয় করা হয়েছে এবং আমেরিকার বিরুদ্ধে তেহরান ও বাগদাদ যৌথভাবে মামলা করবে।

ইরাকের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বলেছে, বাগদাদ বিমানবন্দরে হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পরপরই ইরাকের বিচারবিভাগ বিষয়টি তদন্ত করেছে এবং হত্যাকাণ্ডকে অপরাধ হিসেবে দেখছে।

ইরাকি প্রধানমন্ত্রীর সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিবৃতি অনুযায়ী, ইরাকের কোড অব ক্রিমিনাল প্রসিডিউর অনুযায়ী এ তদন্ত চলেছে। এছাড়া ইরাকে অবস্থিত ইরানি দূতাবাসের আইন বিষয়ক কর্মকর্তারদের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে।

ইরাক সফরে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমির সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বৈঠক করার একদিন পর ইরাকের সুপ্রিম জুডশিয়াল কাউন্সিল এই বিবৃতি দিল।#

পার্সটুডে/এসআইবি/২১