পশ্চিম তীরের ৩০ শতাংশ গ্রাসের পরিকল্পনা আপাতত স্থগিত
https://parstoday.ir/bn/news/west_asia-i81644-পশ্চিম_তীরের_৩০_শতাংশ_গ্রাসের_পরিকল্পনা_আপাতত_স্থগিত
দখলদার ইসরাইল ফিলিস্তিনের পশ্চিম তীরের একাংশকে নিজের অবিচ্ছেদ্য ভূখণ্ড হিসেবে ঘোষণার কর্মসূচি আপাতত স্থগিত রেখেছে।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
জুলাই ২২, ২০২০ ১৭:২৬ Asia/Dhaka
  • দখলদার ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী
    দখলদার ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী

দখলদার ইসরাইল ফিলিস্তিনের পশ্চিম তীরের একাংশকে নিজের অবিচ্ছেদ্য ভূখণ্ড হিসেবে ঘোষণার কর্মসূচি আপাতত স্থগিত রেখেছে।

দখলদার ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাযি বলেছেন, “আমরা এখন করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করছি। এ অবস্থায় পশ্চিমতীরকে অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণার বিষয়টি আমাদের কার্যতালিকা থেকে আপাতত বাদ দেওয়া হয়েছে।"

দখলদার ইসরাইল গত পহেলা জুলাই থেকেই পশ্চিম তীরের ৩০ শতাংশ ভূখণ্ড গ্রাস করার পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করতে চেয়েছিল, কিন্তু ফিলিস্তিনি সংগঠনগুলোর ঐক্যবদ্ধ অবস্থান এবং বিশ্বের বিভিন্ন দেশের প্রতিবাদের কারণে তারা এই পরিকল্পনার বাস্তবায়ন বিলম্বে শুরুর সিদ্ধান্ত নেয়।

তবে ধারণা করা হচ্ছিল খুব শিগগিরই তারা এ নিয়ে আবারো জোর তৎপরতা চালাবে।  কিন্তু এখন তারা বলছে, করোনাভাইরাসের কারণে এ সংক্রান্ত তৎপরতা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

ইহুদিবাদী ইসরাইলে সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। এ পর্যন্ত প্রায় ৫৫ হাজার মানুষ আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৪২৫ জন। #

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।