ইরানি বিমান হয়রানির নিন্দা জানাল হিজবুল্লাহ; বলছে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’
https://parstoday.ir/bn/news/west_asia-i81724-ইরানি_বিমান_হয়রানির_নিন্দা_জানাল_হিজবুল্লাহ_বলছে_সন্ত্রাসী_কর্মকাণ্ড’
ইসলামি প্রজাতন্ত্র ইরানের একটি যাত্রীবাহী বিমানকে মার্কিন জঙ্গিবিমান থেকে যে হয়রানি করা হয়েছে তার কঠোর নিন্দা জানিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৫, ২০২০ ০৮:১৪ Asia/Dhaka
  • ইরানের মহান এয়ারলাইন্সের একটি বিমান
    ইরানের মহান এয়ারলাইন্সের একটি বিমান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের একটি যাত্রীবাহী বিমানকে মার্কিন জঙ্গিবিমান থেকে যে হয়রানি করা হয়েছে তার কঠোর নিন্দা জানিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।

গতকাল (শুক্রবার) প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, সিরিয়ার আকাশসীমায় মার্কিন জঙ্গিবিমান থেকে ইরানি যাত্রীবাহী বিমানকে যেভাবে বাধা দেয়া হয়েছে তা নিতান্তই সন্ত্রাসী কার্যক্রম এবং এর পরিণতি পুরো মধ্যপ্রাচ্যের জন্য ভয়াবহ হতে পারে।

হিজবুল্লাহর লোগো

হিজবুল্লাহ তাদের ওই বিবৃতিতে বলেছে, ইরানে যেসব যাত্রী ছিলেন তার বেশিরভাগই লেবাননের নাগরিক এবং আমেরিকা যেভাবে ইরানি যাত্রীবাহী বিমানকে বাধা দিয়েছে তাতে আমেরিকার বিরুদ্ধে কঠোর আন্তর্জাতিক ব্যবস্থা গ্রহণ জরুরি হয়ে পড়েছে। আমেরিকার শত্রুতাপূর্ণ তৎপরতার মুখে হিজবুল্লাহ ইসলামি প্রজাতন্ত্র ইরান ও সিরিয়ার প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছে।

এদিকে, লেবাননের স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসানও আমেরিকার এ কর্মকাণ্ডকে ‘চরম আক্রমণ’ বলে অভিহিত করেছেন। একই সঙ্গে তিনি আমেরিকার বিরুদ্ধে মামলা করার পরামর্শ দিয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/২৪