সন্ত্রাসী ইসরাইলকে বাঁচাতে মার্কিন কংগ্রেসের ৩৮০০ কোটি ডলারের সাহায্য!
https://parstoday.ir/bn/news/west_asia-i81797-সন্ত্রাসী_ইসরাইলকে_বাঁচাতে_মার্কিন_কংগ্রেসের_৩৮০০_কোটি_ডলারের_সাহায্য!
মার্কিন কংগ্রেস (গতকাল) ইহুদিবাদী ইসরাইলের জন্য তিন হাজার ৮০০ কোটি ডলার অর্থ সাহায্য মঞ্জুর করেছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুলাই ২৭, ২০২০ ১৫:৪৮ Asia/Dhaka
  • সন্ত্রাসী ইসরাইলকে বাঁচাতে মার্কিন কংগ্রেসের ৩৮০০ কোটি ডলারের সাহায্য!

মার্কিন কংগ্রেস (গতকাল) ইহুদিবাদী ইসরাইলের জন্য তিন হাজার ৮০০ কোটি ডলার অর্থ সাহায্য মঞ্জুর করেছে।

মার্কিন প্রতিরক্ষা বাজেটের আওতায় ও ইসরাইলের নিরাপত্তা রক্ষার নামে দশ বছরে ইসরাইলকে এই অর্থ দেবে মার্কিন সরকার। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, মার্কিন এ পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন  জোরদার করবে। ইসরাইল জাতিগত নির্মূল অভিযান ও মানবতার বিরুদ্ধে অপরাধযজ্ঞের মত মারাত্মক অপরাধে জড়িত হয় মূলত মার্কিন মদদের কারণেই। 

মুসলমানদের প্রথম কিবলার শহর বায়তুল মুকাদ্দাস ও গোটা ফিলিস্তিনের দখলদার সন্ত্রাসী ও অবৈধ ইহুদিবাদী ইসরাইল নামক রাষ্ট্রের সব ধরনের অপরাধযজ্ঞের প্রধান সহযোগী হল মার্কিন সরকার। মার্কিন সরকার সম্প্রতি কথিত শতাব্দির সেরা চুক্তি নামক ষড়যন্ত্রের আওতায় বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং পশ্চিম তীরেও ইসরাইলের দখলদারিত্ব সম্প্রসারণের সবুজ সংকেত দিয়েছে।

ইসরাইলকে তিন হাজার ৮০০ কোটি ডলার অর্থ দেয়ার মার্কিন পদক্ষেপ থেকে বোঝা যায় এই অবৈধ রাষ্ট্রের দুর্বলতা সম্পর্কে মার্কিন সরকার অবহিত এবং অর্থ সহায়তা দিয়ে ইসরাইল নামক এই ক্যান্সারকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে মার্কিন সরকার।

সম্প্রতি করোনাভাইরাস মোকাবেলায় ইহুদিবাদী সরকারের ব্যর্থতা ও সেখানে অর্থনৈতিক সংকট জোরদার হওয়ার প্রেক্ষাপটে ইসরাইলিরা স্মরণকালের বৃহত্তম গণবিক্ষোভ পালন করেছে। তারা ব্যাপক দুর্নীতির জন্য অভিযুক্ত প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগ ও এমনকি ফাঁসিরও দাবি জানিয়েছে।

মার্কিন এ পদক্ষেপ আবারও এটা স্পষ্ট করেছে যে ইসরাইল পুরোপুরি বিদেশী-সাহায্য নির্ভর বা পরনির্ভর। বিদেশী সাহায্য ছাড়া ইসরাইলের অস্তিত্ব নির্মূল হতে বাধ্য। মার্কিন সরকার নিজেই যখন অর্থনৈতিক দিক থেকে করোনার কারণে বিপর্যস্ত ও দেশটিতে বেকারত্ব ৪০ শতাংশ বেড়েছে তখনও ইসরাইলকে এমন ব্যাপক অর্থ সাহায্য দেয়ার পদক্ষেপ মার্কিন রাষ্ট্র-ব্যবস্থার ওপর ইসরাইলি বা ইহুদিবাদী লবিগুলোর অক্টোপাসতুল্য কর্তৃত্বেরই প্রমাণ। এ ছাড়াও ব্যাপক চাপের শিকার ট্রাম্প ইসরাইলকে এই সাহায্য দিয়ে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রাজনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা করছেন।

এটা স্পষ্ট যে ইসরাইলের প্রতি মার্কিন এ অর্থ সহায়তা পশ্চিম এশিয়া অঞ্চলে অশান্তি ও নিরাপত্তার সংকটই জোরদার করবে। #

পার্সটুডে/২৭ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।