মার্কিন গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল ইয়েমেনি বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i81964-মার্কিন_গোয়েন্দা_ড্রোন_ভূপাতিত_করল_ইয়েমেনি_বাহিনী
'আরকিউ-২০' মডেলের একটি মার্কিন গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনের সামরিক বাহিনী।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
আগস্ট ০২, ২০২০ ১৮:৫০ Asia/Dhaka
  • মার্কিন গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল ইয়েমেনি বাহিনী

'আরকিউ-২০' মডেলের একটি মার্কিন গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনের সামরিক বাহিনী।

সৌদি আরবের সীমান্তবর্তী হারাদ জেলার আকাশে গোয়েন্দাবৃত্তি করার সময় ড্রোনটিতে আঘাত হানা হয়। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে।

কয়েক দিন আগেও ইয়েমেনের সা'দা প্রদেশে সেনাবাহিনী ও গণবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটের গুলির আঘাতে সৌদি আরবের একটি ড্রোন ভূপাতিত হয়েছে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী মাঝে মধ্যেই শত্রুর এ ধরণের ড্রোন ভূপাতিত করে থাকে।

ইয়েমেনের ক্ষমতায় নিজের অনুগত সরকার বসাতে ২০১৫ সালের মার্চ থেকে সেদেশে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশ। তাদের আগ্রাসনে এ পর্যন্ত ইয়েমেনে ১৬ হাজারের বেশি মানুষ নিহত, হাজার হাজার আহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।#

পার্সটুডে/এসএ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।