ফিলিস্তিনি বৃদ্ধের ঘাড়ে হাঁটু চেপে ধরল বর্বর ইসরাইলি সেনা: ভিডিও ভাইরাল
https://parstoday.ir/bn/news/west_asia-i82807-ফিলিস্তিনি_বৃদ্ধের_ঘাড়ে_হাঁটু_চেপে_ধরল_বর্বর_ইসরাইলি_সেনা_ভিডিও_ভাইরাল
জর্দান নদীর পশ্চিম তীরে ৬৫ বছর বয়সী এক ফিলিস্তিনি বৃদ্ধের ঘাড়ে এক ইসরাইলি সেনার হাঁটু চেপে ধরার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ এ নৃশংস ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, ইসরাইলের সঙ্গে আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিক করার কারণেই এমন ঘটনা ঘটছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ০৪, ২০২০ ২০:২২ Asia/Dhaka

জর্দান নদীর পশ্চিম তীরে ৬৫ বছর বয়সী এক ফিলিস্তিনি বৃদ্ধের ঘাড়ে এক ইসরাইলি সেনার হাঁটু চেপে ধরার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ এ নৃশংস ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, ইসরাইলের সঙ্গে আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিক করার কারণেই এমন ঘটনা ঘটছে।

১ সেপ্টেম্বর সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত সেই ভিডিওতে দেখা যায়, ফিলিস্তিনি বিক্ষোভকারী খাইরি হানৌনের ঘাড়ে হাঁটু চেপে ধরেছে একজন ইসরাইলি সেনা। এ সময় তার সহকর্মীরা সাংবাদিকদের দিকে বন্দুক তাক করে যাতে তারা ওই ঘটনা ছবি তুলতে না পারে। একজন ফাঁকা গুলিও ছোড়ে।

ইসরাইলের ওই বর্বর সেনা সদস্য হানৌনকে মাটিতে ফেলে দিয়ে তার সঙ্গে ধস্তাধস্তি করে এবং তার ঘাড়ে হাঁটু চেপে ধরে। পরে তাকে হাতকড়া পরায়।

পরে হানৌন বলেন, তিনি অধিকৃত পশ্চিম তীরের তুলকারাম শহরের কাছে শুফা গ্রামে কয়েক ডজন ব্যক্তির সঙ্গে বিক্ষোভে অংশ নেন। ইসরাইলি কর্তৃপক্ষ সেখানকার একটি জমিতে শিল্প পার্ক করতে চাইছে। এর প্রতিবাদেই বিক্ষোভ শুরু করেছে স্থানীয়রা।

হানৌন, ইসরাইলি সেনারা আমাকে খুব জোরে আঘাত করে এবং একজন কয়েক মিনিটের জন্য আমার ঘাড়ে তার হাঁটু চেপে ধরেছিল। যাতে আর বেশি চাপ না থাকে সে জন্য আমি শান্ত হয়েছিলাম। কিন্তু মানুষজন আমাকে টেনে বের করে।

উল্লেখ্য, কয়েক মাস আগে আমেরিকায় একজন পুলিশ কর্মকর্তা হাঁটু দিয়ে কৃষ্ণাঙ্গ ব্যক্তি জর্জ ফ্লয়েডের ঘাড়ে চেপে ধরেন। এ ঘটনায় তার মৃত্যু হয়। এরপর আমেরিকাসহ বিশ্বজুড়ে বর্ণবাদ বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।