ইরাকের সঙ্গে ৫ বছর মেয়াদি অর্থনৈতিক সহযোগিতা চুক্তি করল ইরান
https://parstoday.ir/bn/news/west_asia-i89968-ইরাকের_সঙ্গে_৫_বছর_মেয়াদি_অর্থনৈতিক_সহযোগিতা_চুক্তি_করল_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরান প্রতিবেশী ইরাকের সঙ্গে পাঁচ বছর মেয়াদী একটি অর্থনৈতিক সহযোগিতা চুক্তি সই করেছে। ইরানের সমবায়, শ্রম ও সমাজ কল্যাণমন্ত্রী মোহাম্মদ শরিয়াতমাদারি গতকাল (রোববার) ইরাক সফরে গিয়ে এই চুক্তি করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১২, ২০২১ ০৯:২০ Asia/Dhaka
  • ইরান-ইরাক চুক্তি
    ইরান-ইরাক চুক্তি

ইসলামি প্রজাতন্ত্র ইরান প্রতিবেশী ইরাকের সঙ্গে পাঁচ বছর মেয়াদী একটি অর্থনৈতিক সহযোগিতা চুক্তি সই করেছে। ইরানের সমবায়, শ্রম ও সমাজ কল্যাণমন্ত্রী মোহাম্মদ শরিয়াতমাদারি গতকাল (রোববার) ইরাক সফরে গিয়ে এই চুক্তি করেন।

চুক্তি সইয়ের আগে তিনি ইরাকের অর্থ ও সমবায় মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এরপর তিনি বাগদাদ থেকে কারবালার সফরে যান।

শরিয়াতমাদারি জানান, এই চুক্তি সইয়ের পরে কাস্টমস ইনভেস্টমেন্ট, সীমান্তবাজার প্রতিষ্ঠাসহ আরো বেশকিছু ইস্যুতে দু দেশের মধ্যে সহযোগিতা বাড়বে। তিনি জানান, ইরানে  ইরাকের শ্রম মন্ত্রীর  সফরের সময় এই চুক্তির খসড়া প্রস্তুত করা হয়েছিল। চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া সহজ করতে ইরানের অর্থমন্ত্রী ইরাকি অর্থমন্ত্রীকে ইরান সফরের আমন্ত্রণ জানিয়েছেন। 

শরিয়াতমাদারি বলেন, এই চুক্তির আওতায় অর্থনীতির অনেক বড় বড় ইস্যু বিশেষ করে অবকাঠামো নির্মাণের প্রকল্প এবং অর্থনৈতিক লেনদেনের মতো বিষয় থাকবে। সহযোগিতা চুক্তি থেকে দু দেশ বিরাটভাবে উপকৃত হবে বলে দৃঢ়ভাবে আশাবাদী। অর্থনৈতিক সহযোগিতা চুক্তির আওতায় দু দেশের মধ্যে মুক্ত বাণিজ্য অঞ্চল গঠন করার ওপর জোর দেন ইরানি মন্ত্রী।#

পার্সটুডে/এসআইবি/১২