গাজার ওপর গিয়ে পড়লো ইসরাইলি ড্রোন
https://parstoday.ir/bn/news/west_asia-i90856-গাজার_ওপর_গিয়ে_পড়লো_ইসরাইলি_ড্রোন
 ফিলিস্তিনের গাজা উপত্যকার একটি ভবনের ওপর ইহুদিবাদী ইসরাইলের একটি ড্রোন পড়েছে।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
এপ্রিল ২৯, ২০২১ ০৯:৫৯ Asia/Dhaka
  • ইসরাইলি ড্রোন (ফাইল ফটো)
    ইসরাইলি ড্রোন (ফাইল ফটো)

 ফিলিস্তিনের গাজা উপত্যকার একটি ভবনের ওপর ইহুদিবাদী ইসরাইলের একটি ড্রোন পড়েছে।

লেবাননেরআল-মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, গতকাল (বুধবার) গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় বেইত হানুন শহরের একটি ভবনের ছাদের ওপর ওই ড্রোনটি পড়ে। স্থানীয় বাসিন্দারা ড্রোনটি উদ্ধার করে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সদর দপ্তরে পৌঁছে দেয়।

তবে ফিলিস্তিনের গণমাধ্যমগুলো ভিন্ন খবর ছেপেছে। তারা বলছে- গাজাভিত্তিক ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের গুলিতে ভূপাতিত হয়েছে ওই ড্রোন। 

পবিত্র জেরুজালেম আল-কুদস শহরে ইহুদিবাদী ইসরাইলি বাহিনী এবং অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিদের সঙ্গে ফিলিস্তিনি মুসল্লিদের গত কয়েকদিন ধরে যখন দফায় দফায় সংঘর্ষ চলছে এবং পুরো ফিলিস্তিন জুড়ে ইসরাইল-বিরোধী উত্তেজনা বিরাজ করছে তখন এই ড্রোন ভূপাতিত করার ঘটনা ঘটলো। 

গত সোমবার ইসরাইলের কয়েকটি সূত্র জানিয়েছিল, গাজা উপত্যকা থেকে ইসরাইলকে লক্ষ্য করে একটি মর্টারের গোলা নিক্ষেপ করা হয়। এরপর গাজা থেকে ৪০টি রকেট ছোঁড়া হয়েছে। ফাতাহ আল-আকসা শহীদ ব্রিগেড এবং ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের আবু আলী ব্রিগেড এসব রকেট ছোঁড়ার দায়িত্ব স্বীকার করেছে।

চলতি বছরের প্রথম দিকে ইসরাইলের জেরুজালেম পোস্ট বলেছিল, গাজা ও লেবাননে মাছির মতো পড়ছে ইসরাইলি ড্রোন।#

পার্সটুডে/এসআইবি/২৯