সৌদি আরবের আবহা বিমানবন্দরে ইয়েমেনিদের আবারো ড্রোন হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i91500-সৌদি_আরবের_আবহা_বিমানবন্দরে_ইয়েমেনিদের_আবারো_ড্রোন_হামলা
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর ইয়েমেনের হুথি আনসারু্লাহ আন্দোলন সমর্থিত সেনারা নতুন করে ড্রোন হামলা চালিয়েছে। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১১, ২০২১ ১৫:২২ Asia/Dhaka
  • জেনারেল সারিয়ি
    জেনারেল সারিয়ি

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর ইয়েমেনের হুথি আনসারু্লাহ আন্দোলন সমর্থিত সেনারা নতুন করে ড্রোন হামলা চালিয়েছে। 

ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি টুইটারে দেয়া এক পোস্টে এ হামলার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইয়েমেনি ড্রোন সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হেনেছে।

তিনি বলেন, ইয়েমেনের বিমান বাহিনী কাসেফ টু-কে ড্রোন দিয়ে সৌদি আরবের আবহা বিমানবন্দরের গুরুত্বপূর্ণ একটি লক্ষ্যবস্তুর ওপর অভিযান চালিয়েছে। 

জেনারেল সারিয়ি বলেন, সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট ২০১৫ সাল থেকে ইয়েমেনের ওপর যে অন্যায় ও বর্বর আগ্রাসন চালাচ্ছে তার জবাব দেয়ার বৈধ অধিকার ইয়েমেনে রয়েছে। তারই আলোকে ইয়েমেনের সামরিক বাহিনী আবহা বিমানবন্দরের ওপর এই হামলা চালিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১১