এক ফিলিস্তিনি যুবকের শাহাদাৎপিয়াসী হামলা, ২ ইসরাইলি সেনা আহত
https://parstoday.ir/bn/news/west_asia-i91590-এক_ফিলিস্তিনি_যুবকের_শাহাদাৎপিয়াসী_হামলা_২_ইসরাইলি_সেনা_আহত
ফিলিস্তিনের নাবলুসে এক শাহাদাৎপিয়াসী হামলায় দুই ইসরাইলি সেনা আহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৩, ২০২১ ১৪:৪০ Asia/Dhaka
  • এক ফিলিস্তিনি যুবকের শাহাদাৎপিয়াসী হামলা, ২ ইসরাইলি সেনা আহত

ফিলিস্তিনের নাবলুসে এক শাহাদাৎপিয়াসী হামলায় দুই ইসরাইলি সেনা আহত হয়েছে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে ফিলিস্তিনি বার্তা সংস্থা 'শাহাব' জানিয়েছে, নাবলুস শহরের অদূরে এক ফিলিস্তিনি যুবক ইসরাইলি সেনাদের লক্ষ্য করে গুলি চালিয়েছে, এর ফলে দুই ইসরাইলি সেনা আহত হয়েছে। এরপর ঐ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে দখলদার ইসরাইলি সেনারা।

দুই সপ্তাহে আগেও বেথেলহাম শহরের কাছে এক ফিলিস্তিনি তরুণ শাহাদাৎপিয়াসী অভিযান চালায়। এরপর ইসরাইলি সেনারা গুলি করে তাকে আহত করে।

ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনগুলো বলেছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের অব্যাহত হত্যা-নৃশংসতা ও আগ্রাসনের জবাবে এ ধরণের পদক্ষেপ স্বাভাবিক প্রতিক্রিয়া মাত্র। যত দিন ইসরাইলি বর্বরতা অব্যাহত থাকবে ততদিন ফিলিস্তিনিদের পক্ষ থেকে এ ধরণের জবাব আসতেই থাকবে।#

পার্সটুডে/এসএ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।