ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে ইয়েমেনে লাখ লাখ মানুষের বিক্ষোভ
ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে ইয়েমেনের রাজধানী সানাসহ সারাদেশে বহু শহরে লাখ লাখ মানুষ বিক্ষোভ-সমাবেশ ও মিছিল করেছেন। গতকাল (সোমবার) বিকেলে সানার বাব আল-ইয়েমেন চত্বরে অনুষ্ঠিত সমাবেশ থেকে ফিলিস্তিনের জনগণ ও প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সংহতি প্রকাশ করা হয়। পাশাপাশি গাজায় বর্বরোচিত বিমান হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

আরও পড়ুন: ইয়েমেনে বোমাবর্ষণ বন্ধ করে দখলদার ইসরাইলে হামলা করুন: সৌদিকে হুথি প্রধান
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তব্য রাখেন ইয়েমেনের সর্বোচ্চ বিপ্লবী পরিষদের প্রধান মোহাম্মাদ আলী আল হুথি।

বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা ও ইসরাইলবিরোধী শ্লোগান সম্বলিত বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন।

গাজা ও পশ্চিমতীরে নারী-শিশুসহ বেসামরিক মানুষ হত্যার জন্য ইসরাইলের পাশাপাশি আমেরিকাকে দায়ী করেন তারা। এছাড়া, যেসব আরব দেশ ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করেছে তাদেরও সমালোচনা করা হয়।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।