সৌদি ও আমেরিকার প্রতি হুথি
'এবার ইয়েমেন থেকে পালানোর পথ খুঁজুন'
-
আফগানিস্তান ত্যাগ করেছে মার্কিন সেনারা
২০ বছরের ব্যর্থ যুদ্ধের পর আফগানিস্তান থেকে লজ্জাজনক প্রত্যাহারের ঘটনায় ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন ইয়েমেন থেকে সেনা প্রত্যাহারের পরিকল্পনা তৈরি করার জন্য সৌদি আরব ও আমেরিকার প্রতি আহবান জানিয়েছে। অন্যথায় আগ্রাসীদের জন্য ইয়েমেনের মাটি কবরস্থানে পরিণত হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।
ইয়েমেনের সর্বোচ্চ বিপ্লবী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আলী আল-হুথি আজ (মঙ্গলবার) এক টুইটার পোস্টে এসব কথা বলেছেন। তিনি বলেন,"আফগানিস্তানের মাটি থেকে আমেরিকার সর্বশেষ দখলদার সেনাদল চলে যাওয়ার পর আমি আমেরিকা এবং তার মিত্র সৌদি আরবের প্রতি এই আহ্বান জানাবো যে, তারা যেন ইয়েমেন থেকেও চলে যাওয়ার পরিকল্পনা করা এবং তা বাস্তবায়ন করে যাতে ইয়েমেনের জনগণ শান্তিতে বসবাস করতে পারে; দখলদারিত্ব এবং মোড়লিপনা থেকে মুক্তি লাভ করে।"
টুইটার পোস্টে তিনি আরো বলেন, “ইয়েমেনের জনগণ কখনো দখলদারিত্ব ও আধিপত্যবাদ মেনে নেবে না তাতে যতদিনই যুদ্ধ চলুক চলুক না কেন। আগ্রাসীদের জন্য ইয়েমেন হবে কবরস্থান।”
২০১৫ সালের ২৬ মার্চ সৌদি আরব এবং তার অনুগত কয়েকটি আরব দেশ ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালায়। এই কাজে আমেরিকা সব সময় সৌদি আরবকে সমর্থন ও মদদ দিয়ে আসছে। তবে সৌদি আরব এই ব্যয়বহুল যুদ্ধে জড়িয়ে অনেকটা চোরাবালিতে পড়েছে। এ যুদ্ধের কারণে এরইমধ্যে সৌদি আরবের বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।#
পার্সটুডে/এসআইবি/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।