৬ ফিলিস্তিনির পালানোর পরিকল্পনা ও প্রক্রিয়া ছিল নিখুঁত: ইসরাইলি নিরাপত্তা মন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i97014-৬_ফিলিস্তিনির_পালানোর_পরিকল্পনা_ও_প্রক্রিয়া_ছিল_নিখুঁত_ইসরাইলি_নিরাপত্তা_মন্ত্রী
ইসরাইলি কারাগার থেকে ছয় ফিলিস্তিনি বন্দীর পালিয়ে যাওয়ায় ঘটনায় হতভম্ব ইহুদিবাদী নেতারা। ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ওমের বারলেভ বলেছেন, ফিলিস্তিনি বন্দীরা অত্যন্ত নিখুঁত পরিকল্পনার মাধ্যমে কারাগার থেকে পালিয়েছে। এটা অনেক বড় ব্যাপার।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৬, ২০২১ ১৬:৩০ Asia/Dhaka
  • ওমের বারলেভ
    ওমের বারলেভ

ইসরাইলি কারাগার থেকে ছয় ফিলিস্তিনি বন্দীর পালিয়ে যাওয়ায় ঘটনায় হতভম্ব ইহুদিবাদী নেতারা। ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ওমের বারলেভ বলেছেন, ফিলিস্তিনি বন্দীরা অত্যন্ত নিখুঁত পরিকল্পনার মাধ্যমে কারাগার থেকে পালিয়েছে। এটা অনেক বড় ব্যাপার।

এ ছাড়া ইসরাইলের পুলিশের কর্মকর্তা এভি বিতুন বলেছেন, বন্দী পলায়নের পর গোটা ফিলিস্তিনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। কারণ এ ধরণের আরও ঘটনা ঘটতে পারে। ফিলিস্তিনি বন্দীরা আক্রমণাত্বক হয়ে উঠতে পারে।

হিব্রু ভাষার ওয়েব সাইট 'ওয়ালা নিউজ' জানিয়েছে, ইসরাইলি কারাগারে নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক ফাঁক-ফোকড় রয়েছে। ছয় বন্দী অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছে। তারা পরিকল্পনা করে সফল হয়েছে। কিন্তু পালানোর কয়েক ঘণ্টা পরও ইসরাইলি কারাগারের কর্মকর্তারা বুঝতেই পারেননি কী ঘটেছে!

ইহুদিবাদী ইসরাইলের একটি কারাগার থেকে গতরাতে ছয় ফিলিস্তিনি বন্দী পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা আন্ডারগ্রাউন্ড একটি টানেলের মধ্যদিয়ে পালিয়ে গেছেন।

কঠোর নিরাপত্তাবেষ্টিত ইসরাইলি কারাগার থেকে পালিয়ে যাওয়া ছয়জনের মধ্যে পাঁচজন হচ্ছেন ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের সদস্য। বাকি একজন ফাতাহ আন্দোলনের শহীদ ব্রিগেডের সদস্য।#

পার্সটুডে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।