ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি জানালেন ৮০ জনের বেশি ব্রিটিশ এমপি
পার্সটুডে— যুক্তরাজ্যের ৮০ জনেরও বেশি পার্লামেন্ট সদস্য ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন।
ইরনার বরাতে পার্সটুডে জানিয়েছে, যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য রিচার্ড বার্গন ঘোষণা করেছেন, দেশটির হাউস অব কমন্স ও হাউস অব লর্ডসের ৯টি ভিন্ন রাজনৈতিক দলের ৮০ জনেরও বেশি সদস্য একটি যৌথ আবেদনপত্রে স্বাক্ষর করে ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন।
প্রস্তাবিত নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে— ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধ করা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ এবং ইসরায়েলি বসতিগুলোতে উৎপাদিত পণ্যের ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা।
পার্লামেন্টে লেবার পার্টি উত্থাপিত ‘শান্তির জন্য নিষেধাজ্ঞা' শীর্ষক প্রস্তাব নিয়ে কয়েক দিনের আলোচনা শেষে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ওই প্রস্তাবে উগ্র বসতি স্থাপনকারীদের শাস্তির আওতায় আনা এবং ইসরায়েলি বসতিগুলোর সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।#
পার্সটুডে/এস এ/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।