-
গাজায় আরো এক ইহুদিবাদী সেনা নিহত; ইসরাইলি গণমধ্যমে ছবি প্রকাশ
মার্চ ২৪, ২০২৪ ১৪:১৬ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের আরো এক সেনা নিহত হয়েছে। দখলদার সামরিক বাহিনী আজ (রোববার) একথা নিশ্চিত করেছে।
-
ত্রাণ প্রার্থীদের ওপর ইহুদিবাদীদের আবারো গুলি, অন্তত ১৯ ফিলিস্তিনি শহীদ
মার্চ ২৪, ২০২৪ ১৪:১৬ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ প্রার্থীদের ওপর ইহুদিবাদী ইসরাইলের দখলদার সেনাদের বর্বর আগ্রাসনে নতুন করে অন্তত ১৯ ফিলিস্তিনি শহীদ এবং ২৩ জন আহত হয়েছেন। হতাহত ফিলিস্তিনিরা মারাত্মক ক্ষুধার শিকার হয়ে গাজা শহরে ত্রাণ সংগ্রহের চেষ্টা করছিলেন।
-
দামেস্কে ইসরাইলের বিমান হামলা প্রতিহত করল সিরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট
মার্চ ২৪, ২০২৪ ১০:৫৮ইহুদিবাদী ইসরাইলের দখলদার সেনারা সিরিয়ার রাজধানী দামেস্ক লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিট তাদের সক্ষমতা ব্যবহার করে ইসরাইলি আগ্রাসন প্রতিহত করেছে।
-
ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ করবে লেবানন
মার্চ ২৪, ২০২৪ ১০:০৬লেবানন সরকার জানিয়েছে, জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা লঙ্ঘনের জন্য তারা ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ দায়ের করবে। গতকাল শনিবার এক বিবৃতিতে লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় একথা বলেছে।
-
ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয় লক্ষ্য করে ইরাকি প্রতিরোধকামীদের হামলা
মার্চ ২৪, ২০২৪ ০৯:০৩দখলদার ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয় লক্ষ্য করে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরাকের ইসলামি প্রতিরোধ যোদ্ধারা। ইরাকের প্রতিরোধ সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ জানিয়েছে, আজ (রোববার) সকালে এই হামলা চালানো হয়।
-
জাতিসংঘ ‘ইহুদি-বিদ্বেষী’: ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী
মার্চ ২৪, ২০২৪ ০৮:০৭গাজা সীমান্ত পরিদর্শনে গিয়ে সেখানকার মানবিক পরিস্থিতির তীব্র সমালোচনা করায় জাতিসংঘ মহাসচিবের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন ইহুদিবাদী ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাতজ। তিনি জাতিসংঘকে ‘ইহুদি-বিদ্বেষী ও ইসরাইল-বিরোধী’ সংস্থা বলতেও দ্বিধা করেননি।
-
রাফাহ সীমান্ত পরিস্থিতি ‘উন্মাদনা’: গুতেরেস
মার্চ ২৪, ২০২৪ ০৭:২১ইহুদিবাদী ইসরাইলের পক্ষ থেকে গাজা সীমান্তে ত্রাণবাহী ট্রাকগুলোকে আটকে দেয়ার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি এ ঘটনাকে ‘নৈতিক আক্রোশ’ বা ক্ষিপ্ত পাগলামি বলে বর্ণনা করেছেন।
-
আমেরিকার সঙ্গে সামরিক চুক্তি বাতিল করায় প্রশংসায় ভাসছে নাইজার সরকার
মার্চ ২৩, ২০২৪ ১৪:৪৭যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তি বাতিল করার কারণে প্রশংসায় ভাসছে নাইজার সরকার। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি নানা শ্রেণী-পেশার মানুষ দেশটির সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
-
পশ্চিম এশিয়ায় ইসরাইলের পানি সন্ত্রাস: ইসরাইল বিরোধী কর্মকাণ্ড ঠেকানোই উদ্দেশ্য
মার্চ ২৩, ২০২৪ ১৪:৩৪১৮৯৭ সালের আগস্ট মাসে সুইজারল্যান্ডের বাযেল শহরে অনুষ্ঠিত ইসরাইলের প্রথম কংগ্রেস সম্মেলনে বলা হয়েছিল যে পানি ছাড়া ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়। বর্তমানে ইহুদিবাদী শাসকগোষ্ঠী সরাসরি সন্ত্রাসী ও নিরাপত্তা বিরোধী হুমকি সৃষ্টির পাশাপাশি লেবানন, জর্ডান, সিরিয়া ও ফিলিস্তিনসহ আরব দেশগুলোর পানি নিরাপত্তার ক্ষেত্রে বিরাট সংকট সৃষ্টি করছে।
-
আল-শিফা থেকে কমান্ডারদের আটক করার দাবি প্রত্যাখ্যান করল হামাস
মার্চ ২৩, ২০২৪ ১৪:১৩অবরুদ্ধ গাজা উপত্যকার আল-শিফা হাসপাতালে রক্তক্ষয়ী হামলার ঘটনায় ফিলিস্তিনি প্রতিরোধ কমান্ডারদের আটক করার যে দাবি ইহুদিবাদী ইসরাইল করেছে তাকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে হামাস।