-
সিরিয়ায় আইআরজিসি'র আরও এক উপদেষ্টা শহীদ
ফেব্রুয়ারি ০২, ২০২৪ ১৬:৪৯দামেস্কের দক্ষিণে সাইয়েদা জেইনাব এলাকার কাছে আকরাবাহ শহরে ইহুদিবাদী ইসরাইলি বিমান হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর আরও একজন উপদেষ্টা শহীদ হয়েছেন।
-
৪ ইসরাইলির বিরুদ্ধে নজিরবিহীনভাবে নিষেধাজ্ঞা দিল আমেরিকা
ফেব্রুয়ারি ০২, ২০২৪ ১৩:৪২ইসরাইল অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলার অভিযোগে সেখানকার অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী চার ইসরাইলির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন সরকার। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল (বৃহস্পতিবার) নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিতে অনুমোদন দিয়ে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, পশ্চিম তীরে সহিংসতা ‘অসহনীয় পর্যায়ে’ পৌঁছেছে।
-
চীনের মধ্যস্থতা চাওয়ায় আমেরিকার ব্যর্থতা প্রমাণিত হয়েছে: হুথি
ফেব্রুয়ারি ০২, ২০২৪ ১১:৫৬ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল-হুথি বলেছেন, লোহিত সাগরে ইসরাইলগামী জাহাজে ইয়েমেনের হামলা ঠেকাতে চীনের সাহায্য গ্রহণের যে চেষ্টা আমেরিকা করছে তাতে প্রমাণিত হয়, ওয়াশিংটন ও লন্ডনের এ সংক্রান্ত মিশন ব্যর্থ হয়েছে।
-
হামাস ইতিবাচক সাড়া দেয়নি; ইসরাইলি মিডিয়া মিথ্যা আশা তৈরি করছে
ফেব্রুয়ারি ০২, ২০২৪ ১১:২৭গাজায় ‘সাময়িক’ যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার জন্য প্যারিস বৈঠক থেকে তৈরি করা প্রস্তাব হামাস ‘ইতিবাচকভাবে’ গ্রহণ করেছে বলে ইসরাইলি গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা নাকচ করে দিয়েছে ফিলিস্তিনের একটি সূত্র। এটি লেবাননের আল-মায়াদিন টিভিকে বলেছে, তথ্যটি ‘আগ বাড়িয়ে বলা হয়েছে এবং ভুল।’
-
গাজা যুদ্ধে জয়-পরাজয়ের পাল্লা ও পশ্চিমা সহায়তায় ইসরাইলের টিকে থাকা!
ফেব্রুয়ারি ০১, ২০২৪ ১৬:৪১গাজায় প্রায় চার মাস ধরে অব্যাহত রয়েছে ইহুদিবাদী ইসরাইলের গণহত্যা বা জাতিগত শুদ্ধি অভিযান। কিন্তু গাজার যুদ্ধে ইসরাইলের পরাজয় এখন আগের চেয়েও অনেক স্পষ্ট।
-
গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধের ওপর রিয়াদ ও তেহরানের গুরুত্বারোপ
ফেব্রুয়ারি ০১, ২০২৪ ১৬:২৮গাজায় ইহুদিবাদী ইসরাইলের চলমান গণহত্যা এবং যুদ্ধাপরাধের বিষয়ে টেলিফোনে আলাপ করেছেন ইরান এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী। ফোনালাপে তারা গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধের বিষয়ে গুরুত্বারোপ করেছেন।
-
গাজায় ইসরাইলের আরো এক কমান্ডো অফিসার নিহত
ফেব্রুয়ারি ০১, ২০২৪ ১৫:২১অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের আরো এক মেজর পদ মর্যাদার সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। ইসরাইলের দখলদার সেনারা জানিয়েছে, গতকাল (বুধবার) গাজার দক্ষিণে এই রিজার্ভ সেনা নিহত হন।
-
ইসরাইলের হাইফা বন্দরে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন হামলা
ফেব্রুয়ারি ০১, ২০২৪ ১৪:২২ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের হাইফা বন্দরে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর দখলদার ইসরাইলের বর্বর আগ্রাসনের প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়।
-
এবার মার্কিন ডেস্ট্রয়ারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সেনারা
ফেব্রুয়ারি ০১, ২০২৪ ১২:৩২ইয়েমেনের নৌবাহিনী লোহিত সাগরের উপকূলে আমেরিকার একটি ডেস্ট্রয়ারে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি এ তথ্য জানিয়েছেন।
-
বিশ্ববাসী গাজা উপত্যকায় পাশ্চাত্যের নৈতিক অধঃপতন দেখতে পাচ্ছে: ইরান
ফেব্রুয়ারি ০১, ২০২৪ ০৭:০৯অবরুদ্ধ গাজা উপত্যকার একটি স্কুলের বাইরে একটি গণকবর থেকে চোখ ও হাত বাঁধা অন্তত ৩০ ফিলিস্তিনির লাশ উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইরান। তেহরান বলেছে, দখলদার ইসরাইলি সেনারা নির্বিচারে বোমা মেরে হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করার পর এবার আটক বন্দিদের ঠাণ্ডা মাথায় হত্যা করতে শুরু করেছে।