-
ইসরাইলি অবরোধের কারণে বিনা চিকিৎসায় মারা গেল ফিলিস্তিনি শিশু
আগস্ট ২৯, ২০২২ ০৩:৫৯অবরুদ্ধ গাজা উপত্যকায় মস্তিষ্কের অ্যাট্রোফি রোগে আক্রান্ত ৬ বছর বয়সি এক ফিলিস্তিনি শিশু মারা গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য গাজা উপত্যকার বাইরে নিয়ে যাওয়ার প্রয়োজন থাকা সত্ত্বেও ইসরাইলি সেনাদের বাধার কারণে যেতে পারেনি। অবশেষে রোববার বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়েছে ৬ বছর বয়সি শিশু ফারুক আবু আবুল-নাজা।
-
যুদ্ধবিরতি লঙ্ঘন: ইয়েমেনের ৩টি তেলবাহী জাহাজ আটকে রেখেছে সৌদি আরব
আগস্ট ২৮, ২০২২ ১৪:০৬জাতিসংঘের মধ্যস্থতায় ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন এবং সৌদি আরবের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা সত্ত্বেও সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের সেনারা ইয়েমেনগামী তিনটি তেলবাহী জাহাজ আটকে রেখেছে। এসব জাহাজে হাজার হাজার টন তেল রয়েছে।
-
মার্কিন বিরোধিতা সত্ত্বেও জাতিসংঘে পূর্ণ সদস্যপদ পেতে চায় ফিলিস্তিন
আগস্ট ২৮, ২০২২ ০৪:২৭প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনের স্বশাসিত সরকার স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ প্রদানের দাবি পুনর্ব্যক্ত করেছে। আমেরিকা দীর্ঘদিন ধরে এই কাজের বিরোধিতা করে আসা সত্ত্বেও স্বশাসন কর্তৃপক্ষ এ দাবি জানাল।
-
সিরিয়ায় ইসরাইলি আগ্রাসনের নিন্দা জানান: জাতিসংঘকে দামেস্ক
আগস্ট ২৮, ২০২২ ০৩:২৯সিরিয়া সরকার দেশটিতে ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসী হামলার ‘কঠোর ও স্পষ্ট নিন্দা’ জানাতে জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের কাছে পাঠানো আলাদা আলাদা চিঠিতে ওই আহ্বান জানিয়েছে।
-
ইসরাইলের আগ্রাসন: অর্ধেক ‘অস্ত্র’ ধ্বংস করেছে সিরিয়ার সেনারা
আগস্ট ২৭, ২০২২ ০৮:৩৪সিরিয়ায় মোতায়ন রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইল সম্প্রতি সিরিয়ার পশ্চিমাঞ্চলে যে ক্ষেপণাস্ত্র ও গাইডেড বোমা হামলা চালিয়েছে তার প্রায় অর্ধেক ভূপাতিত করতে সক্ষম হয়েছে আরব দেশটির সশস্ত্র বাহিনী।
-
ফিলিস্তিনিদের বিক্ষোভে ইসরাইলি সেনাদের হামলা; কয়েক ডজন আহত
আগস্ট ২৭, ২০২২ ০৩:৪০জর্দান নদীর পশ্চিম তীরের বিভিন্ন শহরে অবৈধ ইহুদি বসতি নির্মাণ বিরোধী বিক্ষোভে হামলা চালিয়ে কয়েক ডজন ফিলিস্তিনিকে আহত করেছে ইহুদিবাদী ইসরাইল।পশ্চিম তীরের নাবলুস ও কালকিলিয়া শহর এবং এর আশপাশের কয়েকটি ছোট শহর ও গ্রামে শুক্রবার ওই বিক্ষোভের আয়োজন করা হয়েছিল।
-
এনপিটি পর্যালোচনা সম্মেলন ও ইসরাইলের পরমাণু অস্ত্রের মজুদ
আগস্ট ২৬, ২০২২ ১৩:৫৫দশম এনপিটি বা পারমাণবিক নিরস্ত্রিকরণ চুক্তি পর্যালোচনা সম্মেলন শুরু হয়েছে ১ আগস্টে। জাতিসংঘে অনুষ্ঠিত ওই সম্মেলনের শেষ দিন আজ।
-
প্রতিরোধ আন্দোলনগুলো ফিলিস্তিন মুক্ত করার প্রত্যয়ে অটল
আগস্ট ২৬, ২০২২ ০২:২৬ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন প্রতিহত করা ও ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করার লক্ষ্য অর্জনের ক্ষেত্রে সবগুলো প্রতিরোধ সংগঠন ঐক্যবদ্ধ রয়েছে বলে জানিয়েছেন ইসলামি জিহাদ আন্দোলনের নেতা জিয়াদ আন-নাখালা। তিনি বৃহস্পতিবার গাজা উপত্যকায় ফিলিস্তিন জাতীয় ঐক্য সম্মেলনে ভাষণ দিতে গিয়ে একথা বলেন।
-
হত্যার পর এক ফিলিস্তিনির লাশ চুরি করে নিয়ে গেছে ইসরাইলি বাহিনী
আগস্ট ২৫, ২০২২ ১৪:৫৩পূর্ব বায়তুল মুকাদ্দাসে এক ফিলিস্তিনিকে হত্যার পর রাতের অন্ধকারে তার লাশ চুরি করে নিয়ে গেছে ইহুদিবাদী ইসরাইলি বাহিনী।
-
গাজায় ইসলামি জিহাদের সামরিক কুচকাওয়াজ সম্পন্ন
আগস্ট ২৫, ২০২২ ১২:১১ফিলিস্তিনের গাজার দক্ষিণে ইসলামি জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল-কুদস ব্রিগেডসের সামরিক কুচকাওয়াজ সম্পন্ন হয়েছে।