হত্যার পর এক ফিলিস্তিনির লাশ চুরি করে নিয়ে গেছে ইসরাইলি বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i112404-হত্যার_পর_এক_ফিলিস্তিনির_লাশ_চুরি_করে_নিয়ে_গেছে_ইসরাইলি_বাহিনী
পূর্ব বায়তুল মুকাদ্দাসে এক ফিলিস্তিনিকে হত্যার পর রাতের অন্ধকারে তার লাশ চুরি করে নিয়ে গেছে ইহুদিবাদী ইসরাইলি বাহিনী।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
আগস্ট ২৫, ২০২২ ১৯:২৩ Asia/Dhaka
  • কয়েকজন ইসরাইলি সেনা
    কয়েকজন ইসরাইলি সেনা

পূর্ব বায়তুল মুকাদ্দাসে এক ফিলিস্তিনিকে হত্যার পর রাতের অন্ধকারে তার লাশ চুরি করে নিয়ে গেছে ইহুদিবাদী ইসরাইলি বাহিনী।

আরবি নিউজ সাইট 'আরাবফোরটিএইট' আজ (বৃহস্পতিবার) এক ভিডিও প্রতিবেদনে জানিয়েছে, ইসরাইলি বাহিনী এখন মানুষ খুন করার পর রাতের আধারে লাশও চুরি করে নিয়ে যেতে শুরু করেছে।

প্রতিবেদনে আরও বলো হয়েছে, গত ১৫ আগস্ট ইসরাইলি বাহিনী পূর্ব বায়তুল মুকাদ্দাসের 'কাফর আকাব' এলাকায় এক ফিলিস্তিনির বাড়িতে ঢুকে ঐ বাড়ির মালিকের ছেলে মুহাম্মাদ শাহামকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে। এরপর হত্যাকাণ্ডের প্রমাণ মুছে ফেলতে লাশটি চুরি করে নিয়ে যায় ইহুদিবাদীরা।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, ইসরাইল লাশ চুরি করে তাদের অপরাধের প্রমাণ মুছে ফেলার চেষ্টা করেছে। তবে শহীদের পরিবার এর বিরুদ্ধে সোচ্চার রয়েছেন।

ইহুদিবাদী ইসরাইলি বাহিনী বায়তুল মুকাদ্দাস ও পশ্চিম তীরেও হত্যা-নির্যাতন অব্যাহত রেখেছে। এখনও ফিলিস্তিনিদেরকে ঘরছাড়া করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।#   

পার্সটুডে/এসএ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।